কলকাতা 

প্রতীক্ষার অবসান! দু’বছর পর শুরু হচ্ছে মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদন, বারাসাত : করোনা পরিস্থিতির কারণে কয়েক বছর থমকে গিয়েছিল বিশ্বের স্বাভাবিক জনজীবন,বাদ যায়নি আমাদের দেশ। উল্লেখ্য কয়েক বছর বন্ধ থাকার পর রাজ্য মাদ্রাসা গেমস এন্ড স্পোর্টস অনুষ্ঠিত হতে চলেছে অতিসম্প্রতি।পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ১৩ তম রাজ্য মাদ্রাসা গেমস এন্ড স্পোর্টস এর বিজ্ঞপ্তি প্রকাশ করার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করে পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন।

রাজ্য স্তরের ক্রীড়া প্রতিযোগিতা করার জন্য        রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দোপাধ্যায়,মন্ত্রিসভার অন্যতম সদস্য তথা কলকাতা পুরসভার মাননীয় মেয়র জনাব ফিরহাদ হাকিম, সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের মন্ত্রী মোঃ গোলাম রব্বানী,মহাশয়, প্রধান সচিব মোঃ গোলাম আলী আনসারী, সচিব জি এইচ ওবায়দুর রহমান,মন্ত্রীর একান্ত সচিব জনাব জুলফিকার হাসান সাহেব, দপ্তরের বিশেষ সচিব শাকিল আহমেদ,মাদ্রাসা শিক্ষা অধিকর্তা আবিদ হোসেন, মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি ডঃ আবু তাহের কামরুদ্দিন, মাদ্রাসা শিক্ষা পর্ষদের সেক্রেটারি সেখ আব্দুল মান্নাফ আলি, সহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ধন্যবাদ জ্ঞাপন করে পঃবঃ তৃণমূল মাদ্রাসা শিক্ষক সংগঠন (WBTMTA) এর রাজ্য সভাপতি একেএম ফারহাদ সাহেব সহ সংগঠনের প্রত্যেক সদস্যবৃন্দের পক্ষ থেকে।

Advertisement

বলাবাহুল্য রাজ্য মাদ্রাসা গেমস এন্ড স্পোর্টস সফল করার লক্ষ্যে, শুক্রবার উঃ চব্বিশ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। সেখানে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় ফেব্রুয়ারির ৯ তারিখ বারাসাতের কাছারি ময়দানে অনুষ্ঠিত হবে জেলার সমস্ত মাদ্রাসাগুলির শিক্ষার্থীদের নিয়ে। আলোচনা সভায় ছিলেন নবনিযুক্ত জেলা চিফ পেট্রোন তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ,মনিশ মিশ্র অতিরিক্ত জেলা শাসক,সৌগত মাইতি-জেলা সংখ্যালঘু আধিকারিক,মৌসুমী সরকার এ আই মাদ্রাসা,সোমনাথ দত্ত-জেলা শারীর শিক্ষা ও যুব কল্যাণ আধিকারিক, প্রধান শিক্ষক আখতারুজ্জামান, কুতুব আক্তার,জাকির হোসেন, নূরুল হক বৈদ্য,সহ প্রধান শিক্ষক নুরুল হক,শওকত হোসেন পিয়াদা, সুরজিৎ,মানস মন্ডল, মিজারুল মন্ডল,সিয়ামত মন্ডল, আব্দুল খালেক খান প্রমুখ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ