কুন্তল ঘোষের পর হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও ইডির হানা, চাপে তৃণমূল
বাংলার জনরব ডেস্ক : এক সময় হুগলি জেলার তৃণমূল যুব সভাপতি কথা জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আজ শুক্রবার সকালে হানা দেয় ইডির আজ সকালে মোট ৪টি গাড়ি করে ১২ জন ইডি অফিসার আসেন বলাগড়ের শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা।
মানিক ভট্টাচার্য এর ঘনিষ্ঠ তাপস মন্ডল সিবিআই এর কাছে অভিযোগ করেছিলেন যে, কুন্তল ঘোষ ৩২৫ জনকে চাকরি দেওয়ার নাম করে ১৯ কোটি টাকা তুলেছেন। এদিকে শান্তনু বন্দ্যোপাধ্যায়ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর ঘনিষ্ঠ বলে পরিচিত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ইডি তল্লাশি শুরু করায় চাপে পড়ল তৃণমূল বলে ওয়াকিবহল মহল মনে করছে।

এ বার ওই তৃণমূল নেতার সূত্র ধরে শান্তনু বন্দ্যোপাধ্যায় নামে এক তৃণমূল নেতারও নাম জড়াল এই দুর্নীতি কাণ্ডে। তবে একটি সূত্র জানাচ্ছে, শান্তনুর নাম তাপসই দিয়েছেন তদন্তকারীদের কাছে। তিনি জানিয়েছেন, শিক্ষক নিয়োগে কোটি কোটি টাকা দুর্নীতিতে জড়িয়ে বলাগড়ের ওই নেতাও।

