জেলা 

Mamata Banerjee: কেন্দ্রের কাছ থেকে প্রাপ্য টাকা আদায়ের জন্য প্রয়োজন হলে দিল্লিতে গিয়ে ধরনায় বসার হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : এবার সরাসরি কেন্দ্রকে হুঁশিয়ারি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাপ্য আদায়ের জন্য প্রয়োজন হলে দিল্লিতে ধর্নায় বসবেন। কেন্দ্র টাকা না দিলে নিজের মতো করে বুঝে নেওয়ার কথা বললেন মমতা। কেন্দ্রের কাছ থেকে বকেয়া ভিক্ষা চাইবেন না বলেই আলিপুরদুয়ারের সুভাষিণী চা বাগানের মাঠের সভা থেকে সাফ জানালেন তিনি।

আজ আলিপুরদুয়ারে অনুষ্ঠিত প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “কেন্দ্র সরকার টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। জব কার্ড হোল্ডারদের কাজ দিয়েছি। ১০০ দিনে যাদের দিয়ে কাজ করিয়েছো, তাদের টাকা দেবে না? রাজ্যের টাকা তুলে নিয়ে যাচ্ছো। রাজ্য সরকার ট্যাক্স নেয় না। ট্যাক্স নেয় কেন্দ্র। তার থেকে ৬০ শতাংশ টাকা পাই। তাও দিচ্ছে না। শাড়ির দোকানে গেলে জিএসটি দিতে হয়। এবার তো নকুলদানা কিনতেও ট্যাক্স দিতে হবে। কেন্দ্র না দিলে আমরা আমাদেরটা বুঝে নেব। আমি ভিক্ষে চাইব না। ভিক্ষে করার লোক নই।”

Advertisement

কেন্দ্রের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ, “গ্রামীণ রাস্তার টাকা তুলে নিয়ে যাচ্ছে। করছে না। নদীভাঙন রুখতে টাকা দিচ্ছে না। বন্যা হলে টাকা দেয় না।” অন্যান্য অনগ্রসর শ্রেণির ছাত্রছাত্রীদের সুবিধায় রাজ্য সরকার একাধিক প্রকল্পের বন্দোবস্ত করেছে বলেই জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “কেন্দ্রীয় সরকার ওবিসি পড়ুয়াদের স্কলারশিপ দেওয়াও বন্ধ করে দিয়েছে বলেই অভিযোগ মমতার। আপনার চিন্তা করবেন না। পাহারাদার হিসাবে থাকি সবসময়। ওবিসি স্কলারশিপ আমরাই দেব। তোমাদের দেওয়ার প্রয়োজন নেই।”

 

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ