মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে সাগর দিঘিতে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান ঘিরে মুর্শিদাবাদ জুড়ে সাধারণ মানুষের উৎসাহ উদ্দীপনা চোখে পড়ে
বিশেষ প্রতিনিধি: পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে আজ ১৬ই জানুয়ারী সোমবার,” সরকারী পরিষেবা প্রদান” অনুষ্ঠিত হলো, মুর্শিদাবাদ জেলার ধুমারপাহাড় সাগরদীঘিতে।এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, কোটি কোটি টাকা সরকারি পরিষেবায় অনুদান প্রদান করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে ভগবানগোলা সহ মুর্শিদাবাদের মানুষ খুশি।

বিধায়ক ইদ্রিস আলী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলেন, ভগবানগোলায় আপনার দয়াতে প্রচুর উন্নয়ন হয়েছে। তিনি আরও বলেন,কলেজ,দমকল সহ আরো কিছু উন্নয়ন করার তাড়াতাড়ি করার নির্দেশ দেন,আমরা চিরকাল কৃতজ্ঞ থাকবো।


উক্ত এই সরকারী পরিষেবা প্রদান অনুষ্ঠানে দুই সাংসদ খলিলুর রহমান, সাংসদ আবু তাহের খান ছাড়াও উপস্থিত ছিলেন, বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভানেত্রী শ্রীমতি শাওনী সিংহ রায়, বিধায়ক নিয়ামত সেখ, বিধায়ক ইদ্রিস আলী, বিধায়ক শৌমিক হোসেন, বিধায়ক হুমায়ুন কবির,সভাধিপতি সামসুজ্জোহা বিশ্বাস,সহ সভাপতি ঝর্না দাস,চিফ সেক্রেটারি হরেকৃষ্ণ দ্বিবেদী, মুর্শিদাবাদ জেলা শাসক রাজর্ষি মিএ, পুলিশ সুপার সুরন্দির সিং, পুলিশ সুপার ভোলানাথ পান্ডে,ডি আই জি রশিদ মুনির খাঁন প্রমুখ।

