জেলা 

বৈচিত্র্যের মধ্যে মিলনের স্থান মাদ্রাসা,বারুইপুরে শিক্ষকদের কর্মশালায় বললেন একেএম ফারহাদ

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদন, বারুইপুর : সুদূর প্রাচীন কাল থেকে শিক্ষার সার্বিক মান্নোনয়নে মাদ্রাসা শিক্ষা অন্যতম ভূমিকা পালন করছে তার সাক্ষী আছে ইতিহাস। ঐতিহ্যবাহী মাদ্রাসা শিক্ষা পুরো বিশ্বের বিভিন্ন দেশে প্রচারের জন্য অনেক মহাপুরুষদের সুচিন্তিত মতামত বহন করে চলেছে। ভারতের মতো বৈচিত্র্য পূর্ণ দেশে যখন কিছু বিভেদকামী শক্তি মানুষের মধ্যে জাত পাতের রাজনীতি করতে চাইছে তাকে পরাস্ত করতে তৃণমূল কংগ্রেস দলের শাখা সংগঠন হিসেবে বিভেদগামী শক্তিকে পরাস্ত করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দীর্ঘমেয়াদী লড়াই সংগ্রাম করে চলেছে মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি একেএম ফারহাদ এর নেতৃত্বে।

বলাবাহুল্য মাদ্রাসা শিক্ষার অগ্রগতিতে অনন্য ভূমিকা গ্রহণ করে চলেছে,সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দল অনুমোদিত একমাত্র মাদ্রাসা শিক্ষক সংগঠন,পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন (WBTMTA),২০১১ সালে পরিবর্তনের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রতিটি পদক্ষেপ মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়ার পাশাপাশি,শিক্ষার্থীর সার্বিক কল্যাণ,শিক্ষা প্রতিষ্ঠানের অগ্রগতি ও শিক্ষক সমাজের প্রয়োজনীয় বিষয় নিয়ে সর্বাগ্রে অনন্য কর্মসূচি রূপায়িত হয়েছে সংগঠনের রাজ্য সভাপতি একেএম ফারহাদ এর প্রচেষ্টায়।

শনিবার,পঃবঃ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের,দঃ চব্বিশ পরগনা জেলা কমিটির উদ্যোগে বারুইপুর কমলা ক্লাবে শিক্ষা বিষয়ক কর্মশালা ও সাংগঠনিক সভায় উক্ত সংগঠনের রাজ্য সভাপতি তথা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও তৃণমূল কংগ্রেসের লড়াকু মুখ একেএম ফারহাদ বলেন, আগামী শিক্ষাবর্ষে মাদ্রাসার পরীক্ষা ব্যবস্থায় মাদ্রাসার শিক্ষা পর্ষদের নির্দেশিকা মত এই সংগঠন শ্রেণী ভিত্তিক প্রশ্নপত্র করবে বলে তিনি জানায়। তিনি বলেন, বিগত দিনের ন্যায় আগামী দিনগুলিতেও সরকারের প্রত্যেকটা উন্নয়নমুখী কর্মসূচিকে সামনে রেখে মাদ্রাসার শিক্ষকরা দুয়ারে দুয়ারে পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গেই পরিবর্তনের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শিক্ষক কুলের জন্য যে সমস্ত সুযোগ-সুবিধা প্রদান করে চলেছে তা অনন্য বলে তিনি দাবি করেন।

মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাদের যেকোন প্রয়োজনে এই সংগঠন যথাযথ পদক্ষেপ গ্রহণ করে চলেছে। মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা ব্যানার্জি, সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্য সভাপতি সুব্রত বক্সি, রাজ্যের অন্যতম মন্ত্রী ফিরহাদ হাকিমদের নির্দেশে সবরকমের দলীয় কর্মসূচি রুপায়িত হচ্ছে। পাশাপাশি দিদির সুরক্ষা কবচ নিয়ে জোর কদমে প্রচার কার্যে পৌঁছে যায় এই সংগঠনের প্রতিনিধিরা।

উক্ত আলোচনা সভায় উপস্থিত হয়ে মাদ্রাসা শিক্ষার ইতিহাস তুলে ধরার পাশাপাশি পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন একেএম ফারহাদের নেতৃত্বে করে চলছে তাকে ভূয়সী প্রশংসা করেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ আহমেদ হাসান ইমরান, বক্তব্য রাখেন দ: ২৪ পরগনার জেলা কমিটির পক্ষে,চম্পক নাগ,আবু সুফিয়ান পাইক,মন্জুর আহমেদ,তৌহিদ আহমেদ,বাবুলা সরদার, মহীব্বুল ইসলাম,অভিষেক গায়েন, সুদাম হালদার, নূরুল হক, কুতুব আক্তার, সওকাত হোসেন পিয়াদা,নামদার শেখ, রেজাউল ইসলাম প্রমুখ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ