জেলা 

অশোকনগরে সবলা মেলার,উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদের হাট

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদন,অশোকনগর :  শীতের মধ্য গগনে উৎসব প্রেমী বাঙ্গালীদের আনন্দ দিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গেছে নানা ধরনের উৎসব।

পশ্চিমবঙ্গ সরকারের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সরকারিভাবে যেমন সবলা মেলা থেকে শুরু করি বইমেলা সহ অন্যান্য মেলা অনুষ্ঠিত হচ্ছে পাশাপাশি দলীয় নির্দেশিকা মত বিধানসভা ভিত্তিক উৎসব অনুষ্ঠিত হচ্ছে বেশিরভাগ স্থানে।

বলা বাহুল্য উঃ চব্বিশ পরগনা জেলা প্রশাসনের সহযোগিতায় সবলা মেলা অনুষ্ঠিত হচ্ছে অশোকনগরের ডাঃ বিধান চন্দ্র রায় ক্রীড়াঙ্গনে। উক্ত মেলাটি জানুয়ারির ১৫ তারিখ পর্যন্ত চলবে বলে জানানো হয় সংগঠকদের পক্ষ থেকে। একদিকে সবলা মেলা অন্যদিকে অশোকনগরের বিধায়ক শ্রী নারায়ণ গোস্বামীর তত্ত্বাবধনে অনুষ্ঠিত হচ্ছে অশোকনগর উৎসব। সোমবার উক্ত উৎসবের শুভ সূচনায় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

অনুষ্ঠানে উপস্থিত বক্তাদের কথাতে উঠে আসে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সামাজিক প্রকল্পগুলিকে সাধারণ মানুষের সামনে তুলে ধরে সঠিক পরিষেবা প্রদান করে চলেছে তা অনন্য। পাশাপাশি মেলা, উৎসব যে সম্প্রীতির বার্তা বহন করে এবং ব্যাপক হারে অর্থনৈতিক স্বচ্ছলতা প্রদান করে তা সাধারণ মানুষের কাছে অত্যন্ত প্রয়োজন বক্তাদের কথাতে উঠে আসে।

জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ইন্দ্রনীল সেন,রথীন ঘোষ,পার্থ ভৌমিক,স্নেহাশিস চক্রবর্তী,বীরবাহা হাঁসদা সংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদার,জেলাশাসক শরৎকুমার দ্বিবেদী পুলিশ সুপার রাজনারায়ণ মুখার্জি, অভিনেত্রী সায়নী ঘোষ, বিধায়ক হাজী নুরুল ইসলাম, নারায়ন গোস্বামী,জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ, অতিরিক্ত জেলাশাসক তাহেরুজ্জামান,মহকুমাশাসক সোমা সাউ, পৌরসভার চেয়ারম্যান প্রণব সরকার, কৃষ্ণ গোপাল ব্যানার্জি,নিলিমেশ দাস,সতীনাথ মুখোপাধ্যায়,বৈশালী গোস্বামী সহ অন্যান্য বিশিষ্টজনেরা।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ