কলকাতা 

অভিষেকের শ্যালিকা মেনকা গম্ভীরের মামলা খারিজই করল কলকাতা হাইকোর্ট

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকার রক্ষা কবচের মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। এর ফলে মেনকার বিরুদ্ধে ইডির পরবর্তী পদক্ষেপে কোনও বাধা থাকল না। গরু পাচার মামলায় এর আগে তাঁকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিয়েছিল হাই কোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিল ইডি। তখন ইডির ওই আবেদনে আদালত সাড়া না দিলেও, পরিস্থিতি মোতাবেক মামলাটির গ্রহণযোগ্যতা নিয়ে রায় দিয়েছিল উচ্চ আদালত। সেই রায় অনুযায়ী শুক্রবার বিচারপতি রাজাশেখর মান্থার একক বেঞ্চ মেনকার মামলাটি খারিজ করে দেয়।

গত বছর গরু পাচার মামলায় মেনকাকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে তলব করেছিল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই পদক্ষেপের বিরুদ্ধে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক-শ্যালিকা। মেনকাকে গ্রেফতার করা যাবে না এবং দিল্লির পরিবর্তে কলকাতায় জিজ্ঞাসাবাদ করতে হবে ইডিকে— অন্তর্বর্তী নির্দেশ দিয়ে এমনই জানান বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। আদালতের এই নির্দেশ মতো ইডির সমন কার্যকর করেন মেনকা। পরবর্তী কালে বিদেশ যেতে চেয়ে আবার আদালতের আসেন তিনি। যদিও সেই আবেদন পরে প্রত্যাহার করে নেন মেনকা। ফলে তাঁর বিদেশযাত্রাও আটকে যায়।

এরই মধ্যে বিচারপতি ভট্টাচার্যের নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে যায় ইডি। মেনকার ভারতীয় নাগরিকত্ব নিয়ে প্রশ্নও তোলা হয়। মামলায় তিনি ‘অসম্পূর্ণ’ তথ্য দিয়েছেন বলেও কেন্দ্রের আইনজীবী দাবি করেন। গত বছর ২৩ ডিসেম্বর এই মামলায় প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি ও অনন্যা বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ রায় ঘোষণা করে জানান, আদালতের পূর্ব নির্দেশ মতো রক্ষাকবচ নিয়ে ইডি দফতরে হাজিরা দিয়েছেন মেনকা। সেই নির্দেশ কার্যকর করা হয়ে গিয়েছে। ফলে স্বাভাবিক ভাবে এখন মেনকার মামলার কোনও স্বীকৃতি থাকল না। সিঙ্গল বেঞ্চে নতুন করে মেনকা এবং ইডির পক্ষ থেকে আবেদন কনা যাবে । শুক্রবার বিচারপতি মান্থার সিঙ্গল বেঞ্চ মেনকার আগের মামলাটি খারিজ করে দেয়।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ