দেশ 

মধ্যপ্রদেশে ভয়ংকর প্রশিক্ষণরত বিমান দুর্ঘটনায় মৃত এক

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক: মধ্যপ্রদেশের বেসরকারি সংস্থার প্রশিক্ষণরত পাইলটের বিমান দুর্ঘটনার কবলে পড়ে।ঘটনাটি ঘটেছে মধ্যেপ্রদেশের (Maddhya Pradesh) রেওয়া জেলায়। দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে প্রশিক্ষণরত পাইলটের। আহত হয়েছেন আরও একজন।

স্থানীয় সূত্রের খবর, ওই ছোট বিমানটি একটি বেসরকারি সংস্থার। ট্রেনি পাইলটদের প্রশিক্ষণ দেওয়ার কাজে বিমানটি ব্যবহার কর‍ত বেসরকারি সংস্থা। শুক্রবার সকালেও চোরহাট এয়ারস্ট্রিপ (Chorhat Airstrip) থেকে সেটি প্রশিক্ষণের উদ্দেশ্যেই একজন ট্রেনি এবং একজন পাইলটকে নিয়ে উড়েছিল। স্থানীয় সূত্রের খবর, ভোরবেলা ডুমরি গ্রামের কাছে একটি উঁচু মন্দিরের চূড়ায় ধাক্কা মারে বিমানটি। সঙ্গে সঙ্গে সেটি ভেঙে পড়ে। বিমানটিতে আগুন লেগে যায়। দ্রুত স্থানীয়রা ছুটে গিয়ে উদ্ধারকাজে হাত লাগান।

খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ। বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করার কাজ চলেছে। স্থানীয় সূত্রে খবর, বিমান ধাক্কা লাগার কারণে মন্দিরের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার পর পাইলট গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সঞ্জয় গান্ধী হাসপাতালে (Sanjay Gandhi Hospital) নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। চালকের সহযাত্রী ওই হাসপাতালেই চিকিৎসাধীন বলেও স্থানীয় সূত্রে খবর।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ