দেশ 

“রাম বা হনুমানের পুজো করাটা বিজেপির (BJP) একার অধিকার নয়। বিজেপি এ বিষয়ে কপিরাইট নিয়ে রাখেনি” : উমা ভারতী

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক: উমা ভারতীর মত কট্টর হিন্দুত্ববাদী এবং গেরুয়াপন্থী নেত্রীর মুখে বিজেপির সমালোচনা। এক সময় রাম মন্দির আন্দোলনের অন্যতম মুখ উমা ভারতী এবার বিজেপিকে আক্রমণ করে বলেছেন,রাম (Lord Ram) এবং হনুমান বিজেপির একার সম্পত্তি নয়! রামের পুজো সবাই করতে পারে।

সম্প্রতি মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়ায় একটি হনুমান মন্দির তৈরি করেছেন সেই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কংগ্রেস নেতা কমল নাথ। যা নিয়ে বিজেপি নেতারা প্রাক্তন মুখ্যমন্ত্রীকে লাগাতার কটাক্ষ করে তাঁরা বলেছেন, কংগ্রেস (Congress) নেতাদের হনুমান পুজো অনেকটা ভুতের মুখে রামনামের মতো। এর প্রতিক্রিয়া দিতে গিয়ে উমা ভারতী বলছেন, “রাম বা হনুমানের পুজো করাটা বিজেপির (BJP) একার অধিকার নয়। বিজেপি এ বিষয়ে কপিরাইট নিয়ে রাখেনি।”

উমা ভারতী এর আগে মধ্যপ্রদেশেরই একটা সভায় বলেছিলেন, আপনাদের বিজেপিকেই ভোট দিতে হবে, তার কোনও মানে নেই। নিজেরা ভাবুন। ভেবে ঠিক করুন কাকে ভোট দেবেন। এর আগে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথের সরাসরি প্রশংসাও করেছেন তিনি। এমনকি উমা ভারতী কংগ্রেস নেতা কমল নাথ সম্পর্কে বলেছিলেন,”কমল নাথজি (Kamal Nath) এই নির্বাচনে (মধ্যপ্রদেশের উপনির্বাচন) খুব ভাল লড়াই করেছেন। বেশ কৌশলগতভাবে লড়েছেন এবারের ভোটে। হয়তো ওঁর সরকার এতদিন থাকলে এসবের প্রশ্নই উঠত না। মানুষ হিসেবেও উনি খুব ভাল। আমার দাদার মতো।”

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ