মানুষের পাশে থেকে কাজ করা জনপ্রতিনিধিদের দায়িত্ব ও কর্তব্য, খড়িবাড়িতে রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে বললেন একেএম ফারহাদ
বিশেষ প্রতিবেদন,হাড়োয়া : সামাজিক কর্মসূচির মধ্যে মানুষদের পরিষেবা প্রদান করাই জনপ্রতিনিদের যে কাজ হয়ে থাকে তাই নিয়মিতভাবে পালন করতে দেখা যায় তৃণমূল কংগ্রেস কর্মীদের। পশ্চিমবঙ্গের জনদরদী মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার সমাজ সংস্কৃতিকে এক অন্ন উচ্চতায় পৌঁছে দিয়েছেন তার জন্যই যত্রতত্র সামাজিক কর্মসূচি পালিত হতে দেখা যায়।

বলাবাহুল্য রবিবার উঃ চব্বিশ পরগনা জেলার বারাসাত -২ ব্লকের কৃত্তীপুর -২ পঞ্চায়েত এলাকার খড়িবাড়িয়া ইয়ং স্টার ক্লাবের পরিচালনায় স্বেচ্ছায় রক্তদান শিবির ও বস্ত্রাদী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে হাড়োয়ার বিধায়ক হাজী নুরুল ইসলাম ধন্যবাদ জ্ঞাপন করেন উদ্যোক্তাদের।

পাশাপাশি তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মীরা সব সময় মানুষের পাশে থেকে কাজ করে যায় এ মহৎ কাজের জন্য ক্লাবের ছেলেদের প্রতি আন্তরিক শুভেচ্ছা রইল। জেলা তৃণমূল কংগ্রেসের লড়াকু মুখ তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ,শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি একেএম ফারহাদ এর কথায় খড়িবাড়ি ইয়ংস্টার ক্লাবের তরুণ তুর্কি ছেলেদের আন্তরিক প্রচেষ্টায় রক্তদান বস্ত্র সামগ্রী বিতরণ ও স্বাস্থ্য সচেতনতা যে কর্মসূচি গৃহীত হয়েছে তা অনবদ্য। আমরা আশা করব ৩৬৫ দিন মানুষের পাশে থেকে এই সংগঠন কাজ করে যাবে।

যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকার অঙ্গীকার তিনি করেন। বাংলার সর্বজন শ্রদ্ধেয়া নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও যুব সমাজের হৃদস্পন্দন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে এবং সমাজ সংস্কৃতি অন্য উচ্চতায় পৌঁছে যাচ্ছে তার ফলেই আজ সর্বত্র সামাজিক কর্মসূচি গৃহীত হচ্ছে বলে তিনি জানান। ব্লক সভাপতি শম্ভুনাথ ঘোষ তার কথায় এই ধরনের অনুষ্ঠান এই ব্লকে অহরহ অনুষ্ঠিত হয়ে থাকে। তাই তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি,কর্মাধ্যক্ষ ইফতিকার উদ্দিন,ক্লাব সভাপতি, সম্পাদক, কোষাধ্যক্ষ সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

