কলকাতা 

সংখ্যালঘু অধিকার দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা কলকাতার রাজপথে

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদন, কলকাতা :  ১৮ ই ডিসেম্বর আন্তর্জাতিক সংখ্যালঘু অধিকার দিবস উপলক্ষে মৌলালী রামলীলা ময়দান থেকে রানী রাসমনি অ্যাভিনিউ পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয় সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গ শাখার সংখ্যালঘু সেলের উদ্যোগে।উক্ত অনুষ্ঠানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ঢলে উপছে পড়ে কলকাতার রাজপথে।

সংখ্যালঘু সেলের সভাপতি হাজী নুরুল ইসলাম বলেন, যেভাবে মানুষের ঢল নেমেছে রাজপথে, ঠিক তেমনি প্রতিটি জেলায় মহাসমারোহে পালিত হচ্ছে দিনটি।সকল সম্প্রদায়ের মেলবন্ধনে বৈচিত্র্যময় বাংলা আরো বেশি সমৃদ্ধ হচ্ছে। সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন বিজেপির হিংস্র রাজনীতি বাংলার মানুষ কখনই মেনে নেবে না।তাই সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় তৃণমূল কংগ্রেস দলকে আরো বেশি সমৃদ্ধ করতে হবে। পঃবঃ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি তথা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ বলেন বাংলায় জনদরদী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের নেতৃত্বে সর্ব ধর্মের মানুষের যে সম্মান প্রদর্শিত হচ্ছে তা দেশের অন্য কোন রাজ্যে দেখা যায় না।

তিনি আরও বলেন, মাননীয় রাজ্য সভাপতি সুব্রত বক্সী, কলকাতা পুরসভার মেয়র ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ও হাজী নূরুল ইসলাম এর মতো নেতৃত্বের প্রতি ভরসা রেখেই তৃণমূল কংগ্রেসের উপর আস্থা রাখবে বাংলার মা মাটি মানুষ। আন্তর্জাতিক সংখ্যালঘু অধিকার দিবসে একটাই শপথ হোক আগামী দিনে দেশ চালাবে মমতা ব্যানার্জি।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদ খান,মুক্তার আলী,মুরাদ,খালেক মোল্লা,বচ্চন সিং সরল,অরুজ্যোতি ভিক্ষু,মারিয়া ফান্ডাডেজ ,অ্যাঞ্জলিনা সহ অন্যান্য নেতৃবৃন্দ ও অসংখ্য নেতাকর্মী।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ