দেশ 

উত্তরপ্রদেশের সুলতানপুরে পুত্রবধূ ও তিন বছরের নাতনিকে পুড়িয়ে মারল শ্বশুরবাড়ির লোকজন, গ্রেফতার স্বামী, তদন্তে পুলিশ

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : পুত্রবধূ এবং তার তিন বছরের শিশু কন্যাকে পুড়িয়ে মারল শ্বশুর বাড়ির লোকজন। জানা গেছে পণের দাবিতে এই অত্যাচার। শ্বশুর শাশুড়ি দুজনে মিলে ওই পুত্রবধূ ও তার শিশু কন্যাকে পুড়িয়ে মেরেছে বলে অভিযোগ উঠেছে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সুলতানপুরে।

মৃতের নাম লক্ষ্মী (২৫)। মায়ের সঙ্গে মৃত্যু হয়েছে মেয়ে ঋদ্ধিরও। অভিযোগ, বিয়ের পর থেকে পণের জন্য চাপ দেওয়া হত লক্ষ্মীকে। সম্প্রতি সেই অশান্তি চরমে পৌঁছয়। শ্বশুর এবং শাশুড়ি মিলে বধূর গায়ে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ। শ্বশুরবাড়ির অন্যান্যরাও তাতে সঙ্গ দেন বলে দাবি লক্ষ্মীর পরিবারের।

মেয়ে এবং নাতনিকে হারিয়ে থানায় এফআইআর দায়ের করেন লক্ষ্মীর মা বরফা দেবী। তিনি অভিযোগপত্রে জানিয়েছেন, ২০১৮ সালের ১২ মে অরবিন্দ চৌরাসিয়ার সঙ্গে বিয়ে হয়েছিল মেয়ে লক্ষ্মীর। বিয়ের পর থেকেই পণ বাবদ মোটা অঙ্কের অর্থ দাবি করেছিলেন শ্বশুরবাড়ির লোকজন। তা না দেওয়ায় লক্ষ্মীকে মারধরও করা হত বলে অভিযোগ। ৪ বছর ধরে তাঁর উপর পণের জন্য চাপ সৃষ্টি করা হত। এ ছাড়া আরও নানা কারণে অশান্তি লেগেই থাকত সংসারে।

লক্ষ্মীর মৃত্যুর পর স্বামী অরবিন্দ-সহ শ্বশুরবাড়ির সকলের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যে অরবিন্দকে গ্রেফতারও করেছে পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজ চলছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ