বিশ্বকাপের আবহে গ্রামবাংলায় জমকালো ক্রীড়ানুষ্ঠান
বিশেষ প্রতিবেদন, দেগঙ্গা : বিশ্বকাপের চূড়ান্ত পর্যায়ের খেলায় নামকরা টিমগুলো কঠিন লড়াইয়ের সম্মুখীন হচ্ছে সেই আনন্দে গা ভাসাচ্ছে সারা পৃথিবীব্যাপী ফুটবলপ্রেমীরা। বাঙালির আবেগে মননে ফুটবল,সেই ভাষাতেই বরণ করে নেয় বিভিন্ন দেশের আইকন প্লেয়ারদের।
বলাবাহুল্য শনিবার উঃ চব্বিশ পরগনা জেলার দেগঙ্গার শহীদুল্লাহ কলেজ ময়দানে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টে এক ঝাঁক নামি খেলোয়াড়দের পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিদের উজ্জ্বল উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

ছিলেন বিখ্যাত প্রাক্তন ফুটবলার বাইচুং ভুটিয়া ,তৃণমূল কংগ্রেস দলীয় সুপ্রিমো তথা বাংলার জনদরদি মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের বিশ্বস্ত সেনাপতি তথা বন ও অচিরাচরিত শক্তি দপ্তরের মন্ত্রী শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক,

সেচ ও জলপথ দপ্তরের মন্ত্রী শ্রী পার্থ ভৌমিক, খাদ্যমন্ত্রী শ্রী রথীন ঘোষ, বিধানসভায় সরকার পক্ষের মুখ্য সচেতক নির্মল ঘোষ, বিধায়ক শ্রী নারায়ন গোস্বামী, জেলা তৃণমূল কংগ্রেসের লড়াকু মুখ তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ,খালেক মোল্লা,সহ অন্যান্যরা। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন আনিসুর রহমান।

