সোমবার সাত সকালে গড়িয়ায় ভয়াবহ অগ্নিকান্ড ,ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
বাংলার জনরব ডেস্ক : আজ সোমবার সাত সকালেই গড়িয়া স্টেশন সংলগ্ন পূর্ব তেঁতুলবেড়িয়ায় একটি ফাঁকা বাড়ির দোতলায় আগুন লেগে যায় (house caught fire)। দাউ দাউ করে জ্বলতে থাকে বাড়িটি। ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে দমকলের ৫টি ইঞ্জিন।
সূত্রের খবর, বাড়িটিতে বর্তমানে কেউ থাকে না। ফাঁকা পড়ে থাকা বাড়িটি একটি স্পিকার তৈরির কারখানা হিসেবে ব্যবহার করা হয়। এই কারখানারই কোনও যন্ত্রাংশ থেকে আগুন লেগে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে।
তেঁতুলবেড়িয়ার ওই এলাকাটি অত্যন্ত ঘিঞ্জি। আগুন ধরে যাওয়া বাড়িটির গায়ে গায়ে রয়েছে একাধিক বাড়ি। সেগুলিতে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসতে শুরু করেছেন আশেপাশের বাড়ির বাসিন্দারা। আগুন নেভানোর যথাসাধ্য চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা।

