দেশ 

নাবালিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে লাগাতর সহবাস করার জেরে গ্রেফতার উত্তরপ্রদেশের কলেজ পড়ুয়া

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : বিজেপি শাসিত যোগী রাজ্যে ফের নারী নির্যাতনের ঘটনা সামনে এলো । গতকাল রবিবার নাবালিকা ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক কলেজ পড়ুয়া । ওই কলেজ পড়ুয়ার বিরুদ্ধে অভিযোগ বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ২ বছর ধরে ওই নাবালিকাকে ধর্ষণ করেছে।

জানা গিয়েছে, ওই পড়ুয়া উত্তরপ্রদেশে একটি কলেজে পড়াশোনা করেন।পুলিশকে নাবালিকা জানিয়েছে, তাঁকে নিজের ‘বউ’ বলে সম্বোধন করতেন অভিযুক্ত।ভবিষ্যতে তাকেই বিয়ে করবেন এই প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কস্থাপন করতেন বলে অভিযোগ নাবালিকার। থানায় ওই পড়ুয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। পকসো আইনের আওতায় তাঁকে গ্রেফতারও করেছে পুলিশ।

Advertisement

শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ