ভগবানগোলার বাহাদুরপুরে ইটভাটায় মৃত শ্রমিক মুক্তার সাই এর পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করলেন বিধায়ক ইদ্রিস আলী
বিশেষ প্রতিনিধি: মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থানার বাহাদুরপুর ইটভাটার শ্রমিক মুক্তার সাই এর মৃত হয় গত শুক্রবার, সন্ধ্যায়। গতকাল তাঁর অন্তোষ্টিক্রিয়া(কবর) সম্পন্ন হয়।আজ রবিবার ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী, মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।

বিধায়ক ইদ্রিস আলী বলেন,এই মৃত্যু খুবই দূর্ভাগ্যজনক।তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তথা আমাদের সরকার আপনাদের পাশে আছে, থাকবে। বিধায়কের সঙ্গে ছিলেন, পঞ্চায়েত সমিতির সহসভাপতি কিসমত কোকিল, পঞ্চায়েত সমিতির সদস্য আসরাফ বাসার বাপি, আবু সাইম রিপন প্রমুখ। উল্লেখ থাকে মৃত মুক্তার সাই এর স্ত্রী এক প্রতিবন্ধী পুত্র এবং তিন কন্যা বর্তমান।

ইটভাটার মালিক দের কাছে বিধায়ক ইদ্রিস আলীর অনুরোধ, নতুন আইন মেনে কাজ করবেন যাতে ভবিষ্যতে এই ধরনের দূর্ঘটনা না ঘটে।

