হাবড়ায় একাধিক দলীয় কর্মসূচিতে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব
বিশেষ প্রতিবেদন, হাবড়া : উঃ চব্বিশ পরগনা জেলার হাবড়া বিধানসভা এলাকার ১ নং প্লাটফর্মের নীচে রক্তদান শিবির ও বস্ত্র প্রদান অনুষ্ঠান এবং হাবড়া -১ ব্লকের ফুলতলা বাজারে হেমলতা প্যালেসে পঞ্চায়েতি মহিলা সম্মেলনে তৃণমূল কংগ্রেস কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়ে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার পাশাপাশি আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিরোধী দল ধরাশায়ী হবে বাংলার মা মাটি মানুষের দলের কাছে এই বার্তা দেয় উপস্থিত নেতাকর্মীরা।


উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম দিনের বিশ্বস্ত সেনাপতি তথা রাজ্যের বন ও অচিরাচরিত শক্তি দপ্তরের মন্ত্রী শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক, সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদার, মন্ত্রী চন্দ্রীমা ভট্টাচার্য, সাংসদ মালা রায়,জেলা তৃণমূল কংগ্রেসের লড়াকু মুখ তথা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ, মহিলা নেত্রী তপতী দত্ত, পৌরসভার চেয়ারম্যান নারায়ন সাহা,ভাইস চেয়ারম্যান ঝন্টু,বুবাই বোস, উজ্জ্বল দাস সহ পৌরপিতা-পৌরমাতা ও অন্যান্য জনপ্রতিনিধিরা।

