কলকাতা 

Madhyamik Examination 2023 : ভূগোলে কীভাবে তোমরা ভালো নম্বর তুলবে ? জানিয়েছেন বিশিষ্ট শিক্ষিকা মিতালী মুখার্জী

শেয়ার করুন

 ভূগোলে ভালো মার্কস

জানিয়েছেন বিশিষ্ট শিক্ষিকা মিতালী মুখার্জী

‘স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস’ কথাটা তোমরা জানো। অতঃপর বসে থেকো না কবে পরীক্ষার দিনক্ষণ আসবে, তার জন্য। টেস্ট পরীক্ষা হয়ে গেছে। অনেকটাই এখন বুঝে গিয়েছো তোমার প্রস্তুতি ঠিক কোনখানে। তাই এখন থেকে নজর রাখো পাখির চোখের দিকে অর্থাৎ পরীক্ষা ভালো কীভাবে দেয়া যায়, সেদিকে। পরীক্ষায় পারফরমেন্সের উপর নির্ভর করে পরীক্ষা কতখানি ভালো হবে, তাই এখন থেকে স্ট্র্যাটেজি ঠিক করে নাও পরীক্ষায় উত্তরপত্র সাজাবে কীভাবে। এসো তাহলে, দু-এক কথা বলা যাক –

বিভাগ ক এর উত্তর লেখার ক্ষেত্রে কোন প্রশ্নের উত্তর ছাড়বে না। স্তম্ভ মেলাও এর ক্ষেত্রে পাশাপাশি দাগ নম্বর সহ উত্তর লিখবে। আর দু একটি শব্দে উত্তর লেখার চেষ্টা করবে। অতিরিক্ত লেখা একদম নয়।

৩) গ বিভাগে দুই নম্বর মানের প্রশ্নের উত্তর লেখার সময় পয়েন্ট করে প্যারাগ্রাফ করে লিখলে ভালো। এক্ষেত্রে উত্তর সংজ্ঞা ধর্মী হবে । প্রয়োজন অনুযায়ী উৎপত্তি, বৈশিষ্ট্য , প্রভাব ,কারণ সহ লিখবে ।আর একটা বিষয় লক্ষ্য রাখবে, যেখানে উদাহরণ দেওয়া সম্ভব, দেবে। অনেক ক্ষেত্রে উদাহরণের জন্য এক নম্বর বরাদ্দ থাকে। কাজেই উদাহরণ না দিলে দুই এর মধ্যে এক নম্বর কম পাবে।

৪) বিভাগ ঘ’ তে রয়েছে তিন নম্বর মানের চারটি প্রশ্ন। এখানে সব সময় তিনটি বৈশিষ্ট্য ,প্রভাব, কারণ লিখতে হয়। যদি মনে হয় দু-একটা পয়েন্ট বেশি লিখবে তা ভালো। কারণ অনেক সময় কোনও পয়েন্ট ভুল হলে বাকিগুলো সঠিক থাকলে তিন নম্বর পেতে অসুবিধে হবে না। এখানে আরো একটি বিষয়ের ওপর লক্ষ্য রাখবে। তা হল, লেখার মধ্যে উদাহরণে চিত্র যেন থাকে। আবার এটাও মনে রাখবে, উদাহরণ চিত্র কিন্তু কোনো পয়েন্ট নয়।খাতার গুণগতমান ও বিষয়ের গভীরতা বোঝানোর জন্য এগুলোর প্রয়োজন।

৫) বিভাগ ‘ঙ’থেকে মোট চারটি প্রশ্নের উত্তর করতে হবে – দুটি আঞ্চলিক আর দুটি প্রাকৃতিক। প্রাকৃতিক ভূগোলের ক্ষেত্রে চিত্র কিন্তু দিতেই হবে। ছবি আঁকার জন্য একটা নির্দিষ্ট মাপের।

আয়তক্ষেত্র /বর্গক্ষেত্র করে নিয়ে করলে চিত্র সঠিক মাপের সুন্দর ও পরিষ্কার হবে। নাম ছবির তলায় লিখবে। ভুমিরূপের ক্ষেত্রে তিনটি ভূমিরূপ সঠিক উৎপত্তি ও উদাহরণ সহ বিবরণ দেবে। অন্যান্য ক্ষেত্রে পাঁচটি প্রধান কারণ উল্লেখসহ লিখবে। আঞ্চলিক ভূগোলের ক্ষেত্রে শিল্প গড়ে ওঠার কারণ লেখার সময় প্রধান কারণ গুলো যেমন কাঁচামাল ,শক্তি সম্পদ ,পরিবহন, জলবায়ু আগে লিখবে। কৃষিক্ষেত্রে প্রাকৃতিক পরিবেশ চাইলে শ্রমিক, মূলধন ,কীটনাশক ইত্যাদি লেখার কোন প্রয়োজন নেই ।

৬) Map pointing অবশ্যই যত্ন করে করবে। শুধুমাত্র পেন্সিল দিয়ে করলেও হবে। আবার ইচ্ছে হলে রঙ দিয়ে করলেও করতে পারো ।সূচিপত্র না থাকলেও হবে। এক্ষেত্রে প্রশ্নের দাগনম্বর ,নাম ও প্রশ্ন লিখে দিতে হবে। নাম বলতে কেন্দ্র বা জায়গা বা অঞ্চলের নামকে বোঝানো হয়। ম্যাপ যেন পরিষ্কার হয়। ম্যাপ থেকে arrow করে বাইরে লেখা গুলো দেবে ,যাতে ম্যাপ পয়েন্টিং পরিষ্কার ও ভালো করে বোঝানো যায় ।

৭)শেষে আরেকটা বিষয় লক্ষ্য রাখবে যাতে দাগ নম্বর অনুযায়ী সব প্রশ্নের উত্তর লিখবে।

আর 15 মিনিট প্রশ্ন দেখার সময় ঠিক করে নেবে কোন প্রশ্নের উত্তর গুলো করলে তোমরা ভালো লিখতে পারবে।

আশা করি এভাবে প্রস্তুত হলে ভালো নম্বর পাবে।

সকলের জন্য শুভেচ্ছা রইল।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ