কলকাতা 

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ মেনে বৃহস্পতিবার সন্ধাতেই ১৮৩ জন ভুয়ো শিক্ষক-শিক্ষিকার নামের তালিকা প্রকাশ করল এসএসসি, কোন বিষয়ে কতজন শিক্ষক শিক্ষিকা ভুয়ো ছিলেন? জানতে হলে ক্লিক করুন

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন ২৪ ঘন্টার মধ্যে শিক্ষকদের তালিকা প্রকাশ করতে হবে এসএসসিকে। কিন্তু দেখা গেল কয়েক ঘন্টার মধ্যেই স্কুল সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে বহু শিক্ষকদের নামের তালিকা প্রকাশ করেছে।

১৮৩ জন শিক্ষক যাঁরা ভুয়ো সুপারিশপত্রের ভিত্তিতে চাকরি পেয়েছিলেন, তাঁদের নাম, রোল নম্বর, অ্যাপ্লিকেশন নম্বর থেকে শুরু করে কোন বিষয়ে শিক্ষকতার জন্য আবেদন করেছিলেন, তা-ও জানানো হয়েছে ওই তালিকায়। বাংলা, ইংরেজি, অঙ্কের পাশাপাশি ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান এমনকি পদার্থ বিজ্ঞানের শিক্ষক-শিক্ষিকারাও রয়েছেন ওই তালিকায়।

Advertisement

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ওই তালিকা প্রকাশ করে এসএসসি। তালিকায় দেখা যাচ্ছে ভুয়ো সুপারিশপত্রে সবচেয়ে বেশি চাকরি পেয়েছেন ইংরেজি শিক্ষকেরা। ১৮৩ জন অযোগ্য শিক্ষকদের মধ্যে ৫৭ জনই ইংরেজির শিক্ষক বা শিক্ষিকা। এ ছাড়া ৩০ জন ভূগোলের, ২২ জন জীবন বিজ্ঞানের, ২১ জন বাংলায়, অঙ্ক এবং পদার্থ বিজ্ঞানে ১৮ জন করে এবং ইতিহাসে ১৭ জন শিক্ষক-শিক্ষিকা ভুয়ো সুপারিশ পত্রে নিয়োগ পেয়েছিলেন।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ