প্রতিশ্রুতি মতো বুধবার হিঙ্গলগঞ্জে পনেরো হাজার বস্ত্রাদি ও অন্যান্য পরিষেবা প্রদান
বিশেষ প্রতিবেদন,সমসেরনগর ,হিঙ্গলগঞ্জ : মঙ্গলবার উঃ চব্বিশ পরগনা জেলার সুন্দরবনের হিঙ্গলগঞ্জে বিধানসভা এলাকার সমসেরনগরের সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে জেলার জন্য একগুচ্ছ প্রকল্পের সুচনার পাশাপাশি পনেরো হাজার মানুষের জন্য বস্ত্রাদীর ব্যাবস্থা নিয়েছিলেন। রাজ্য সরকারের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে হাজারের উপর মানুষের হাতে বস্ত্রাদী তুলে দেওয়ার পাশাপাশি প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিদের সক্রিয় ভূমিকায় বুধবার সব ধরনের পরিষেবা সম্পন্ন প্রদানের বার্তা দিয়েছিলেন মা মাটি মানুষ সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

বলাবাহুল্য বুধবার সমসেরনগরের মাঠ থেকে সান্ডেরবিল,কালিতলা,সাহেবখালি,যোগেসগজ্ঞ,রুপামারি,খুলনা,বীশপুর,গোবিন্দঘাটি,হিঙ্গলগজ্ঞ,দুলদুলি অঞ্চলবাসীর জন্য উপহার সামগ্রী ব্যবস্থাপনায় প্রশাসনিক আধিকারিকদের পাশাপাশি জনপ্রতিনিধিদের দীর্ঘ সময় কাজের মধ্যে থাকতে দেখা যায়।


উল্লেখ্য মঙ্গলবার উক্ত মঞ্চ থেকে নতুন জেলা সুন্দরবন ঘোষণার পাশাপাশি বনবিবি মন্দিরকে ঘিরে পর্যটন শিল্পের উন্নয়ন করতে জেলা প্রশাসনকে সব ধরনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয় পশ্চিমবঙ্গ সরকারের জনকল্যাণকারী মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা ব্যানার্জি।হিঙ্গলগঞ্জের মাটিতে দাঁড়িয়ে এলাকাবাসীর সুবিধার্থে বাসের সংখ্যা বাড়ানো, স্বাস্থ্যসাথী,কণ্যাশ্রী,লক্ষীর ভান্ডার,সহ দুয়ারে সরকার সহ সমস্ত পরিষেবার সুবিধা বিষয়ে উপভোক্তাদের বুঝিয়ে দেন।উক্ত জনসভায় রাজ্যের সর্বচ্চো পর্যায়ের আধিকারিকদের পাশাপাশি জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

বুধবার পনেরো হাজার হাজার মানুষের হাতে বস্ত্রাদী ব্যবস্থাপনার পাশাপাশি উপভোক্তাদের হাতে বস্ত্রাদী তুলে দেওয়ার জন্য হাজির ছিলেন বনমন্ত্রী শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক, জেলাশাসক শ্রী শরদ কুমার দ্বিবেদী, বিধায়ক শ্রী নারায়ন গোস্বামী,দেবেশ মন্ডল, সুকুমার মাহাতো, রফিকুল ইসলাম, জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ, অতিরিক্ত জেলাশাসক সামা পারভিন,ইন্দ্রনীল ভট্টাচার্য, তাহেরুজ্জমান,মহাকুমা শাসক সোমা সাউ, মৌসুম বাবু সহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন সমষ্টি উন্নয়ন আধিকারিক ও জনপ্রতিনিধিরা।

