জেলা 

ভূমিহীন কৃষকদের পাশে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী, ২৩ শে নভেম্বর ভূমিহীনদের পাট্টা দেবেন স্বয়ং মুখ্যমন্ত্রী, উত্তর ২৪ পরগনা থেকে শতাধিক শুধু দেগঙ্গা থেকেই পাট্টা পাবেন ৭২ জন জানালেন জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ এ কে এম ফারহাদ

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদন, দেগঙ্গা :  বাংলার জনহিতকর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক নজিরবিহীন সিদ্ধান্ত দেশ ছাড়িয়ে বিশ্বের সম্মান আদায় করে চলেছে। সাধারণ মানুষের পাশে থেকে যুগান্তকারী সিদ্ধান্তগুলি রূপায়ণে সরকারি আধিকারিক ও জনপ্রতিনিধিদের প্রয়াস তারিফ যোগ্য বলে রাজনীতিবিদরা মনে করে।

বাংলার দশ কোটি মানুষের পাশে যেভাবে বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী বিভিন্ন পরিষেবা দিয়ে আসছে তার ফলে তৃতীয় বারের জন্য ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মসনদ দখল করেছে। উল্লেখ্য চলতি মাসের ২৩ তারিখ নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে সারা রাজ্যব্যাপী ভূমিহীন মানুষদের কৃষি পাট্টা তুলে দেবে, পশ্চিমবঙ্গ সরকার। রাজ্য সরকারের পরিষেবাকে উপযুক্ত মানুষদের হাতে তুলে দেওয়ার লক্ষ্যে প্রশাসনের আধিকারিকরা যে তৎপরতা দেখাচ্ছে তা বিগত দিনে বামফ্রন্ট সরকারের আমলে কখনোই লক্ষণীয় ছিল না বলে জানায় উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ। উল্লেখ্য গত কয়েকদিন যাবৎ জেলার বারাসাত,দেগঙ্গা,সন্দেশখালি,হাড়োয়া,সহ একাধিক ব্লক প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে সঠিক উপভোক্তাদের হাতে কৃষি পাট্টা তুলে দেওয়ার তালিকা বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করে, জেলা প্রশাসনের শীর্ষ কর্তা ব্যক্তিরা। জেলাশাসক শরৎ কুমার দ্বিবেদী, অতিরিক্ত জেলাশাসক (ভূমি) শ্যামা পারভিন, বারাসাত মহাকুমা শাসক সোমা সাউ প্রমুখদের সদর্থক চিন্তাভাবনায় মাঠে ময়দানে নেমে কর্মাধ্যক্ষ কাজ করছে বলে জানা যায়।

উল্লেখ্য উঃ চব্বিশ পরগনা জেলার ২২ টি ব্লকের মধ্যে অন্যতম দেগঙ্গা সমষ্টি উন্নয়ন আধিকারিকরণে সোমবার অত্যন্ত ফলপ্রসূ আলোচনায় অংশগ্রহণ করে দক্ষ বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ বলেন নিয়মিত উচ্চ আধিকারিকদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে এবং বিভিন্ন ব্লকের নিম্ন স্তর থেকে খোঁজ নিয়ে সাধারণ মানুষের নামের তালিকা তৈরি করে প্রশাসনের হাতে জমা করা হচ্ছে এবং মাননীয়া মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প বাস্তবায়নে বদ্ধপরিকর আধিকারিক ও জনপ্রতিনিধিরা।

বলা বাহুল্য উক্ত ব্লক থেকে ৭২ জন ভূমিহীন কৃষকদের কৃষি পাট্টা তুলে দেওয়ার নামের তালিকা জমা করা হয়েছে। উক্ত দিনে উপভোক্তাদের নিয়ে যাওয়া সহ বিভিন্ন পরিষেবায় প্রশাসন ও জনপ্রতিনিধিরা তৎপরতার সঙ্গে কাজ করে যাচ্ছে বলে আশা ব্যক্ত করে একেএম ফারহাদ। তিনি বলেন মানবিক মুখ্যমন্ত্রী একে একটি পদক্ষেপ যুগান্তকারী। যা বিরোধীরা চোখে সর্ষের ফুল দেখে,তাই উন্নয়নের নিরিখে বিরোধীরা একশো জোছন পিছনে বলে তিনি জানান।

দেগঙ্গার আলোচনা সভায় বিশেষভাবে উপস্থিত থেকে পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজি বলেন দেগঙ্গা ব্লক থেকে জেলার মধ্যে সর্বাধিক ভূমিহীন কৃষকের হাতে পাট্টা তুলে দেবেন বাংলার জনমোহিনী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উক্ত দিনের সমস্ত পরিষেবায় তারা তৈরি বলে জানিয়ে রাখেন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন বারাসাত সদর এস ডি এল আর ও ইমন মুখার্জি, এসারও টু বারাসাত (ওসি) সুব্রত কর্মকার, বিডিও সুব্রত মল্লিক, আধিকারিক চিন্ময় বিশ্বাস সহ অন্যান্যরা।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ