জেলা 

AKM Farhad: রাজনীতিতে শত ব্যস্ততার মাঝেও মানুষের সেবায় নিয়োজিত এ কে এম ফারহাদ

শেয়ার করুন

বুলবুল চৌধুরি: এ কে এম ফারহাদ উত্তর চব্বিশ পরগনা রাজনীতিতে পরিচিত মুখ একজন দক্ষ সংগঠক হিসাবে নিজেকে ইতিমধ্যে  আত্মপ্রকাশ করিয়েছেন। দলের দুই প্রধান মুখ ফিরহাদ হাকিম এবং জ্যোতিপ্রিয় মল্লিকের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত একেএম ফারহাদ দিনরাত পরিশ্রম করে চলেছেন তৃণমূল কংগ্রেসের জন্য। সকাল থেকে রাত পর্যন্ত দৌড়ে চলেছেন।

এত ব্যস্ততার মাঝেও মানুষের সেবা করতে পিছ পা হন না উত্তর ২৪ পরগনার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এবং তৃণমূল মাদ্রাসা সেলের রাজ্য সভাপতি ছিলেন নেতা এ কে এম ফারহাদ। গতকাল রাতে ভাঙ্গর বিধানসভা এলাকায় এক ব্যক্তি হঠাৎ দুর্ঘটনায় আহত হয়ে পড়লে ছুটে যান একেএম ফারহাদ। শত ব্যস্ততার মাঝেও ফারহাদের এই কাজকর্ম সাধারণ মানুষকে আকৃষ্ট করেছে। একজন যোগ্য জনপ্রতিনিধির যা যা গুণ থাকা প্রয়োজন সব গুণই রয়েছে এ কে এম ফারহাদের মধ্যে আগামী দিনে তিনি রাজ্যের অন্যতম প্রথম সারির নেতা হিসাবে যে, আত্মপ্রকাশ করবেন তা নিয়ে কোনো সন্দেহ নেই।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ