গুজরাটে নির্বাচনী প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাহুল এবং মেধাকে কেন টার্গেট করলেন ? নেপথ্যে রহস্য কী ?
বাংলার জনরব ডেস্ক: রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা নিয়ে শাসক দল বিজেপি যে বেশ খানিকটা অস্বস্তিতে রয়েছে তা দিন দিন স্পষ্ট হয়ে যাচ্ছে। কারণ নরেন্দ্র মোদি সরাসরি আবারও রাহুল গান্ধীকে নিশানা করলেন। একই সঙ্গে নিশানা করলেন নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী তথা বিশিষ্ট সমাজকর্মী মেধা পাটেকারকেও ।
কারণ রাহুল গান্ধীর ভারত জোড়োযাত্রায় মেধা পাটেকার সামিল হয়েছিলেন ।তাই তাকে লক্ষ্য করে মোদীজি আজ বলেছেন যারা নর্মদা বিরোধী তাদেরকে আপনারা ভোট দেবেন না। এরা সবাই গুজরাট বিরোধী বলে তিনি অভিহিত করেছেন। দেশের একজন বিশিষ্ট মানবাধিকার কর্মী যার আন্তর্জাতিক মহলে খ্যাতি রয়েছেন সেই রকম একজন ব্যক্তিকে যে ভাষায় প্রধানমন্ত্রী আক্রমণ করেছেন তা এক কথায় বলা যেতে পারে শিষ্টাচার বিরোধী। গুজরাট ভোট প্রচারে গিয়ে কংগ্রেসের বিরুদ্ধে কোন অস্ত্র খুঁজে না পেয়ে তিনি হাতিয়ার করলেন মেধা পাটকারকে।
রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুজরাটের ধোরাজির জনসভায় বলেন, ”কংগ্রেসের এক নেতা সেই মহিলার সঙ্গে পদযাত্রা করছেন, যিনি তিন দশক ধরে নর্মদা বাঁধ প্রকল্পকে বাধা দিয়ে গিয়েছেন। যখন ভোট চাইবে, তখন কংগ্রেসকে আপনারা জিজ্ঞাসা করে নেবেন, কেন তারা সেই মানুষের কাঁধে হাত রেখে হেঁটেছে যিনি নর্মদা বাঁধের বিরোধী ছিলেন।”
এর আগে গুজরাটের মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র প্যাটেলও টুইটারে একই প্রসঙ্গে লিখেছিলেন, ‘কংগ্রেস ও রাহুল গান্ধী ফের প্রমাণ দিলেন তাঁরা গুজরাট ও গুজরাটিদের বিরুদ্ধে। মেধা পাটেকরকে কেন্দ্রীয় স্থান দেওয়া হয়েছে পদযাত্রায়। রাহুল গান্ধী দেখিয়ে দিলেন, যিনি গুজরাটিদের জল পেতে দেননি কয়েক দশক ধরে তিনি তাঁর পাশেই রয়েছেন।’ একই কথা শোনা গিয়েছে বিজেপি সভাপতি জেপি নাড্ডার মুখেও।
যদিও গণমাধ্যম গুলির সমীক্ষায় গুজরাট বিধানসভা নির্বাচনে বিপুল গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি বলে আভাস দেওয়া হয়েছে। বিজেপির জয় যেখানে সময়ের অপেক্ষা সেখানে কেন হঠাৎ করে নরেন্দ্র মোদি রাহুল গান্ধী এবং মেধা পাটেকারকে নিশানা বানালেন সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন গদি মিডিয়া যত সহজে গুজরাটে বিজেপিকে জিতিয়ে দিচ্ছে বিষয়টা এত সহজ নয়। বিজেপি দলের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল এবং টানা ২৭ বছর ক্ষমতায় থাকার কারণে সরকার বিরোধী ভোট যে বাড়বে তা নিয়ে কোন সন্দেহ নেই।
তাই সংকটকালে এবং সাধারণ মানুষের মনকে ঘুরিয়ে দেওয়ার লক্ষ্যে রাহুল গান্ধী এবং মেধা পাটেকারকে নিশানা বানিয়েছেন প্রধানমন্ত্রী বলে মনে করা হচ্ছে। প্রশ্ন থেকে যায় গণমাধ্যম যখন বারবার বিজেপির জয়কে সহজ করে দেখাচ্ছে তখন এতটা আক্রমণাত্মক ভঙ্গি কেন প্রধানমন্ত্রীর ? তাহলে কি যে গুজরাটের গল্প শোনানো হয় সেটা আসল গুজরাটের গল্প নয়? নাকি সাধারণ মানুষের মধ্যে গুজরাটের বিজেপি সরকারের বিরুদ্ধে যে, ক্ষোভ রয়েছে তা যাতে ভোট বাক্সে প্রতিফলিত না হয় তার জন্য দীর্ঘদিনের একটি পুরনো সংকটকে সামনে এনে রাহুল গান্ধীকে তার জন্য দায়ী করা হচ্ছে? গুজরাটিদের জল আনার জন্য যদি নর্মদা নদীর উপর বাঁধ দেওয়ার প্রকল্প রুপায়ন করার ক্ষেত্রে কংগ্রেস সরকার অগ্রণী ভূমিকা নিয়েছিল, বিজেপি নয়! এই সহজ সত্য কথাটা কি গুজরাটিরা ভুলে যাবেন প্রধানমন্ত্রী কি বলেন?

