পরিচ্ছন্নতা ও ডেঙ্গু সচেতনতা অভিযানে জনপ্রতিনিধিরা
বিশেষ প্রতিবেদন, নিউটাউন : শীতের স্নিগ্ধতার ছোঁয়া ছড়িয়ে পড়েছে আকাশে বাতাসে। এইরকম পরিস্থিতিতে ডেঙ্গুর প্রকোপ অনেকখানি নিম্নরূপ।তা সত্ত্বেও তৃণমূল কংগ্রেসের কর্মীরা পিছিয়ে নেই সামাজিক কর্মসুচি পালনে।বাংলার জনদরদি মুখ্যমন্ত্রী মাননীয়া শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে স্বাস্থ্য শিক্ষা সহ যেকোনো সামাজিক কর্মকান্ডে তৎপরতার সঙ্গে কাজ হচ্ছে দেশের মধ্যে নজিরবিহীন বলে দাবি করে উঃ চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের লড়াকু মুখ তথা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ সমাজসেবী একেএম ফারহাদ।

উল্লেখ্য বিধাননগর পৌরনিগমের কাউন্সিলর তথা ১ নং বোরো চেয়ারম্যান ডাম্পি মন্ডল এর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে রবিবার সকাল থেকেই চার নম্বর ওয়ার্ড সহ পার্শ্ববর্তী এলাকার রাস্তার ধার, নালা,নর্দমায় ব্লিচিং পাউডার ছড়ানোর পাশাপাশি, মশা মারা স্প্রে করে মানুষকে সচেতন করতে দেখা যায় মা মাটি মানুষের কর্মীদের। স্থানীয় বিধায়ক শ্রী তাপস চট্টোপাধ্যায় বলেন উন্নয়নের ধারা অব্যাহত রেখে বর্তমান সরকার যেভাবে সামাজিক মানন্নোয়ন করে চলেছে তা শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সম্ভব বলে মন্তব্য করেন। কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ বলেন বাংলায় যে সামাজিকতার ছোঁয়ায় দুয়ারে সরকার থেকে শুরু করে সব ধরনের পরিষেবা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দিয়ে যাচ্ছে তা মানুষের কাছে অত্যন্ত প্রয়োজন। সেই সূত্র ধরেই বাংলার মানুষ চাইছে এইরকম জনমময়িনী সরকার দীর্ঘস্থায়ীভাবে বাংলার মানুষের পাশে থাকুক।

পাশাপাশি তিনি বলেন যুব সমাজের হৃদস্পন্দন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সাংসদ সুব্রত বক্সি, কলকাতা পুরসভার মেয়র তথা পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমদের নির্দেশে যেভাবে মানুষের পাশে থেকে দলীয় নেতৃবৃন্দ কাজ করছে তার ফলেই সাধারণ মানুষের ছোঁয়া পাওয়া যাচ্ছে। ডেঙ্গু অভিযান সহ পুরো এলাকাগুলিতে যেভাবে ববি হাকিমের নির্দেশ মতো কাউন্সিলার,বোরো চেয়ারম্যান থেকে মেয়র পারিষদ সদস্যরা কাজ করছে তা পশ্চিমবঙ্গে সম্ভব বলে একেএম ফারহাদ জানান।

বোরো চেয়ারম্যান শাওনাওয়াজ আলী মন্ডল(ডাম্পি) জানায় দৈনন্দিন সামাজিক -সাংস্কৃতিক কর্মসূচি পালন করা জনপ্রতিনিধিদের কাজ। তাই নিয়মমাফিক মানুষের পাশে চব্বিশ ঘণ্টা পরিষেবা নিয়ে ময়দানে থেকে কাজ করে যাচ্ছে তৃণমূল কংগ্রেস কর্মীরা।

