কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

আট বছর ধরে জীবনযুদ্ধের লড়াই শেষ করে চলে গেলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : মারণ রোগ ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে প্রায় জিতে গিয়েছিলেন কিন্তু শেষ রক্ষা হলো না চলে গেলেন বাংলার সম্ভাবনাময়ী অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। মাত্র ১৬ বছর বয়সে ক্যান্সার আক্রান্ত হয়েছিলেন সেই ক্যান্সার কে জয় করে যখন নতুন করে ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন ঠিক সেই সময় ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন একেও জয় করে সামনের দিকে এগিয়ে গেছেন ঐন্দ্রিলা শর্মা।

কিন্তু অভিনয়কে ভালোবেসে সারাক্ষণ অভিনয়টা করে গেছেন অভিনয়ে নিজের ছাপ রেখে গেছেন ঐন্দ্রিলা। ১৬ বছর পর্যন্ত নির্ঝঞ্ঝাট জীবন যাপন করলেও এরপরেই তার জীবনে মরণ রোগ বাসা বাঁধে প্রতিটা নিয়ত লড়তে হয়েছে রোগের সঙ্গে আর কেরিয়ারের সঙ্গে। মাত্র ২৪ বছর বয়সে ই জীবন শেষ করে চলে গেলেন বাংলার একজন সম্ভাবনাময়ী অভিনেত্রী।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার সাধারন মানুষও এই অভিনেত্রী অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করছে। নভেম্বরে এক তারিখে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন ঐন্দ্রিলা তারপর জানা যায় তিনি স্টকে আক্রান্ত হয়েছেন।

সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারলেন না। মাথায় রক্ত জমাট বেঁধে কোমায় চলে গেলেন আর ফিরলেন না বাংলার  এই অভিনেত্রী।

হাসপাতাল সূত্রে জানা গেল, ২০ নভেম্বর, দুপুর ১২টা ৫৯ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। গত ১ নভেম্বর গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাঁকে ভর্তি করানো হয় হাওড়ার এক বেসরকারি হাসপাতালে। চিকিৎসকরা জানান, মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে ঐন্দ্রিলার। কোমায় চলে যান তিনি। রাখা হয় ভেন্টিলেশনে। আর ফিরল না জ্ঞান। হাসপাতালেই প্রয়াত হলেন অভিনেত্রী।

রবিবার সকালেও অভিনেত্রীর বেশ কয়েক বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। তার পর থেকেই পরিস্থিতি জটিল হতে শুরু করে। সেই সময় হাসপাতালে ছিলেন তাঁর মা-বাবা এবং পরিবারের আরও কিছু সদস্য।

অতীতে দু’বার ক্যানসারে আক্রান্ত হয়েও চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন ঐন্দ্রিলা। ২০১৫ সালে, একাদশ শ্রেণিতে পড়ার সময় প্রথম বার ক্যানসার ধরা পড়ে তাঁর। কর্কট রোগের আক্রমণ হয়েছিল তাঁর অস্থিমজ্জায়। দ্বিতীয় বার ২০২১ সালে। সে বার ফুসফুসে টিউমার। ক্যানসারের সঙ্গে লড়াইয়ের সঙ্গে সঙ্গেই চলেছে তাঁর অভিনয়ের কাজ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ