ভগবানগোলায় লাঠি খেলা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশেষ প্রতিনিধি: আজ ৫ই নভেম্বর শনিবার, মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থানার পানবরজ অরোরা স্পোটিং ক্লাব ময়দানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলীর উদ্যোগে সরকারী শিল্পীভাতা প্রাপ্ত লাঠি খেলোয়াড়দের নিয়ে লাঠি খেলা প্রতিযোগিতা ও বিভিন্ন শিল্পীদেরও নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় ।

আটটি দল এই লাঠি খেলা প্রর্দশনীর জন্য অংশগ্রহণ করে। প্রত্যেক দলকে পনেরো মিনিট সময় দেওয়া হয় তাদের লাঠি খেলা প্রর্দশনী করার জন্য। প্রত্যেক দল তাদের নির্ধারিত সময়ের মধ্যে লাঠি খেলার প্রর্দশনী করে। লাঠি খেলা ছাড়াও জিমনাষ্টিক শারীরিক কসরত এবং বহু আকর্ষণীয় খেলা এখানে প্রদর্শনী হয়। কয়েক হাজার দর্শক হয় মাঠ ভরিয়ে দেয়। দর্শকরা ধৈর্য সহকারে সমস্ত খেলা গুলো দেখেন।

এই লাঠি খেলায় প্রথম স্হান অধিকারী শ্যামপুর নতুনপাড়া তরুণ সংঘ,২য় স্হান অধিকারী লক্ষীনারায়নপুর সাধনা ক্লাব, তৃতীয় স্হান অধিকারী লালগোলা বরমতপুর, বাজনায় প্রথম স্হান অধিকারী দীঘা লাঠি খেলা দল।প্রথম স্হান অধিকারী দলের অধিনায়ক এর হাতে বিজয়ী কাপ তুলে দেন ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী। বহু প্রবীন খেলোয়াড় তাদের খেলার মধ্যে দর্শকদের মুগ্ধ করে রাখে।এই লাঠি খেলার প্রধান আকর্ষণ একটি গোলাকার রডের মধ্যে তিন জন ঢুকে বার হয়ে যায়। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষক সাবিরুল ইসলাম।

বিধায়ক ইদ্রিস আলী বলেন,এই জনপ্রিয় এবং ঐতিহ্যশালী লাঠি খেলা এলাকায় ১৫ বছর পর প্রদর্শনী করাতে পেরে আমি খুশি।আমি আশাবাদী দর্শকদের মন জয় করে নিয়েছে নিশ্চয় এই বিশিষ্ট লাঠি খেলোয়াড়রা। তিনি আরও বলেন এত সুন্দর ভাবে এই অনুষ্ঠানটি পরিচালনা করতে সাহায্য করার জন্য ধন্যবাদ জানাই।

উপস্থিত ছিলেন বিধায়ক হুমায়ুন কবির, ভগবানগোলা এক নম্বর ব্লকের বিডিও শ্রী পুলক কান্তি মজুমদার, দুই নম্বর ব্লকের বিডিও মহ ওয়ারশীদ খান, ভগবানগোলা থানার ওসি শ্রী দীপক হালদার, বিশিষ্ট সমাজসেবক চাঁদ মহম্মদ, যুব সভাপতি ভীস্মদেব কর্মকার,রাফিনা ইয়াসমিন, বিশিষ্ট সমাজসেবক আবদুর রৌফ, আহসনুর রহমান, ইবাদুল সেখ ওরফে আপেল,সহ সভাপতি ঝর্না দাস, আফরোজ সরকার প্রমুখ।

