সম্প্রীতির বন্ধনে, বারাসাতে অনুষ্ঠিত হলো দুই বাংলার সাহিত্য উৎসব
বিশেষ প্রতিবেদন, বারাসাত : কলকাতা কলস্বর এর তত্ত্বাবধানে শনিবার উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত,তিতুমীর সভাকক্ষে অনুষ্ঠিত হলো দুই বাংলার সাহিত্য সংস্কৃতি উৎসব -২০২২, সংস্কৃতিক অনুষ্ঠানে দুই বাংলার বিদ্ধজনদের উপস্থিতিতে অত্যন্ত সুন্দর পরিবেশ রূপায়িত হয়। বক্তারা দুই বাংলার সংস্কৃতিক গরিমা সকলের সামনে তুলে ধরে,আগামী দিনে আরও ঐক্যবদ্ধভাবে সম্প্রীতির বন্ধন অটুট রেখে এগিয়ে চলার বার্তা দেয়।

উক্ত অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ তথা বিশিষ্ট সমাজসেবী একেএম ফারহাদ, সংগঠনের সভাপতি আজিজুর রহমান, সম্পাদক শ্রী শংকর বাবু, যুগ্ম সভাপতি বাসুদেব মুখোপাধ্যায় ও আরশাদুর রহমান, যুগ্ম সম্পাদক অমৃতলাল বিশ্বাস,ও সুবীর মন্ডল, কোষাধ্যক্ষ কল্পনা পাল সহ অন্যান্য নেতৃবৃন্দ ও গুণীজনেরা।

