কলকাতা 

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে মানিক ভট্টাচার্যকে হলফনামা দিয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

শেয়ার করুন

সুপ্রিম কোর্টের রায়ের পর এবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক বন্দ্যোপাধ্যায় আরও একটা সুযোগ দিলেন।এর ফলে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পর্ষদের সভাপতি পদ থেকে অপসারণের যে রায় দিয়েছিলেন, তার বিরুদ্ধে আত্মপক্ষ সমর্থন করে হলফনামা জমা দিতে পারবেন মানিক। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে আগামী ১৮ নভেম্বর নিজের বক্তব্য জানাতে পারবেন।

টেট ‘দুর্নীতি’তে অভিযুক্ত মানিকের অপসারণের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। টেট মামলায় কলকাতা হাই কোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মানিক। সেই মামলার শুনানিতে হাই কোর্টের রায়ের সমালোচনা করে সুপ্রিম কোর্টের বিচারপতি অনির্বাণ বসু এবং বিচারপতি বিক্রম নাথের ডিভিশন বেঞ্চ। দুই বিচারপতি বলেছিলেন, ‘‘হাই কোর্ট ওই নির্দেশ দেওয়ার আগে রাজ্যের মতামত জানতে চায়নি। মানিককে অপসারণের ব্যাপারে আদালতের ওই সিদ্ধান্ত সঠিক প্রক্রিয়ায় হয়নি।’’

এই প্রসঙ্গে সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেঞ্চ জানায়, যে হেতু মানিকের পর ওই পদে এক জনকে নিয়োগ করা হয়ে গিয়েছে এবং তা নিয়ে নিয়ম মেনে রাজ্য নির্দেশিকা জারি করেছে, তাই সেই পদে মানিককে এখনই ফিরিয়ে আনা যাবে না।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ