জেলা 

আমডাঙ্গায় জগদ্ধাত্রী পুজোর অনুষ্ঠানে সামাজিক একগুচ্ছ কর্মসূচি

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদন, বারাসাত :  বিশ্বে অন্যতম বৈচিত্র্যময় দেশ ভারতের কোনায় কোনায় ছড়িয়ে আছে নানা জাতি নানা ধর্মের মানুষ। যুগে যুগে ধর্ম প্রচারক থেকে শুরু করে বিভিন্ন মনীষীদের আগমনে ভারতের মাটি সমৃদ্ধ হয়ে ওঠে। এই দেশের মিলনক্ষেত্রের ক্ষুদ্র নমুনা লক্ষ্য করা যায় পশ্চিমবঙ্গে। যেখানে সম্প্রীতির অসাধারণ এক মেলবন্ধন,লক্ষণীয় জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে।

 

আর এগুলি সবই সম্ভব হয়েছে বাঙালিয়ানার জলন্ত উদাহরণের মাধ্যমে বলেই দাবি করে উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ তথা বিশিষ্ট শিক্ষক নেতা একেএম ফারহাদ, বুধবার উঃ চব্বিশ পরগনা জেলার আমডাঙ্গা’তে চক্রবর্তী পরিবারের সামাজিক অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত থেকে সামাজিক কর্মযজ্ঞে শতাধিক মানুষের হাতে বস্ত্র সামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি আহার বিতরণে অংশগ্রহণ করে। সেখানে অনুষ্ঠানের আয়োজকদের ধন্যবাদ জানানোর পাশাপাশি এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নয়নের কর্মধারা ও সম্প্রীতির মেলবন্ধন অটুট আছে,তাকে বজায় রাখতে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা জরুরি বলে তিনি বলেন।

এই ধরনের সামাজিক অনুষ্ঠান যত বেশি সম্ভব অনুষ্ঠিত হবে ততই সামাজিকতার মেলবন্ধন আরো বেশি দ্রুত হবে তাই সকলকে ঐক্যবদ্ধভাবে চলার আহ্বান উক্ত মঞ্চ থেকে একেএম ফারহাদ আহ্বান জানান। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌমেন বারিক, আইনজীবী সৌরভ বাবু, শিক্ষক নুরুল হক,আবু সিদ্দিক খান,কালিমুল্লাহ, উক্ত অনুষ্ঠানটি আয়োজনের মুখ্য ভূমিকা গ্রহণ করে সমাজসেবী পিন্টু,সন্টু।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ