পাঁচই নভেম্বর কলকাতার সফরে আসবেন না স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, স্থগিত হয়ে গেল পূর্বাঞ্চল পরিষদের বৈঠক! নেপথ্যে আসল রহস্য কী? জানতে হলে ক্লিক করুন
বাংলার জনরব ডেস্ক : সেটিং বিতর্কের মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গ সফর বাতিল করেছেন বলে সূত্রের খবর। আগামী পাঁচই নভেম্বর পূর্বাঞ্চল পরিষদের বৈঠকে যোগ দিতে পশ্চিমবঙ্গ সরকারের প্রধান প্রশাসনিক কার্যালয় নবান্নে আসার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। সূত্রের খবর তিনি আপাতত ওই বৈঠক যোগ দিতে পারবেন না। তিনি না আসার কারণে এই বৈঠক স্থগিত করা হয়েছে।
পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে সমন্বয়, নিরাপত্তা, সমস্যা সমাধানের কৌশল ইত্যাদি বিষয়কে সামনে রেখে আগামী ৫ নভেম্বর নবান্ন সভাঘরে পূর্বাঞ্চল পরিষদের বৈঠক হওয়ার কথা ছিল। ওই বৈঠকে পৌরোহিত্য করার কথা ছিল অমিতের। বৈঠকে উপস্থিত থাকার কথা ছিল দেশের পূর্বাঞ্চলের রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের। কিন্তু, সূত্রের খবর, ওই বৈঠক আপাতত স্থগিত করা হয়েছে। সূত্র মারফত আরও জানা গিয়েছে, ওই সময়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জরুরি কাজ পড়ে যাওয়ায় স্থগিত হয়েছে তাঁর পশ্চিমবঙ্গ সফর। তাই সেই বৈঠক আপাতত হচ্ছে না। পরবর্তী সময়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং পূর্বাঞ্চলের রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা নিজেদের নির্দিষ্ট সময় স্থির করলে সেই বৈঠক হবে। এমনটাই জানা গিয়েছে প্রশাসন সূত্রে।
২০২০ সালে ওড়িশায় হয়েছিল এই বৈঠক। সেই বৈঠকে অমিতের পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ২০১৯ সালে এই বৈঠক হয় নবান্ন সভাঘরে। সেই সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন রাজনাথ সিংহ। তেমনই এ বার ওই বৈঠক হওয়ার কথা ছিল নবান্ন সভাঘরে। সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি উপস্থিত থাকার কথা ছিল মন্ত্রকের কর্তাদের। আসার কথা ছিল নীতীশ কুমারের। একই সঙ্গে পূর্বাঞ্চল পরিষদের চেয়ারম্যান অমিতের সঙ্গে ওই বৈঠকে উপস্থিত থাকার কথা ছিল রাজ্যের মুখ্যমন্ত্রীরও।
উল্লেখ্য এই বৈঠক সরকারি নিয়ম মত হলেও কংগ্রেস সিপিএম সহ বেশ কিছু রাজনৈতিক দল অভিযোগ করেছিল যে অমিত শাহের সাম্প্রতিক কলকাতা সফর নিঃসন্দেহে মমতা এবং মোদীর মধ্যে সেটিং রয়েছে। বাম কংগ্রেসের সেটিং তত্ত্ব এমনভাবে প্রচার করা হয়েছে যাতে বিজেপি এবং তৃণমূল দুজনই বেশ খানিকটা অসস্তিতে পড়েছে আপাতত সেই অস্বস্তি কেটে গেল অমিত শাহ বাংলা সফর বাতিল করায়।

