জেলা 

রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ভগবানগোলায়

শেয়ার করুন

বিনামূল্যে স্বাস্হ্য পরীক্ষা কেন্দ্র,গরীব মানুষদের কম্বল বিতরণ বিতরণ, বিনামূল্যে থ্যালাসেমিয়া পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয়, চক্ষু পরীক্ষা শিবির সহ বিভিন্ন সমাজকল্যাণ মুলুক অনুষ্ঠান,মানব কল্যাণে রক্ত দান সংগঠনের পরিচালনায় উক্ত সমাজকল্যাণ মুলুক অনুষ্ঠানটি হয় আজ ২৮শে অক্টোবর শুক্রবার মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থানার পি ডাবলু ডি ময়দানে।

প্রধান অতিথি ছিলেন ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী, বিশেষ অতিথি ছিলেন ভগবানগোলা এক নম্বর ব্লকের বিডিও শ্রী পুলক কান্তি মজুমদার এবং ভগবানগোলা থানার ওসি শ্রী দীপক হালদার। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইমরান হোসেন প্রমানিক ওরফে রকি।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আর পি এফ কর্তা মহম্মদ সানোয়ার, বিশিষ্ট সমাজসেবক মতিয়ার হোসেন প্রমানিক, শ্রী অশোক পান্ডে, সমাজসেবক আহসানুর রহমান ওরফে বাপন, শিক্ষক সাবিরুল ইসলাম,ডেভিড সহ অনেকে । উল্লেখ থাকে মহিলা সহ ১১০জন রক্ত দান করেন। পাঁচশো বেশি গরীব মানুষদের মধ্যে কম্বল বিতরণ করা হয় । কয়েক শো মানুষের বিনামূল্যে থ্যালাসেমিয়া পরীক্ষা, চক্ষু পরীক্ষা, রক্ত গ্রুপ নির্ণয় করা হয়।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ