জেলা 

আবারও মানবিকতার নজির স্থাপন করলো দেগঙ্গার দুই জনপ্রতিনিধি

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদন, বারাসাত : কথায় বলে বিপদের সময় যে বন্ধু পাশে দাঁড়ায় সেই প্রকৃত বন্ধু। দেগঙ্গার একজন অসহায় পিতা তার অসুস্থ ছেলেকে নিয়ে চিকিৎসার বন্দোবস্ত করাতে যখন হিমশিম খাচ্ছে সেরকম সময় তাদের পাশে দাঁড়ালো দেগঙ্গার দুই জনপ্রিয় জনপ্রতিনিধি এ কে এম ফারহাদ ও মফিদুল হক সাহাজি।

উল্লেখ্য দেগঙ্গার আশুতোষ দাস পেশায় দিনমজুর তার অসুস্থ ছেলে অনুপম দাসের চিকিৎসার জন্য বারাসাত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে উপস্থিত হয়ে সুপার এর সঙ্গে কথা বলে তড়িঘড়ি সুচিকিৎসার বন্দোবস্ত করানোর পাশাপাশি সাময়িক অর্থনৈতিক সাহায্যও করেন জনপ্রতিনিধিরা।

উক্ত কিশোরের চিকিৎসা প্রসঙ্গে উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ তথা বিশিষ্ট সমাজসেবী একেএম ফারহাদ জানান, মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো নৈতিক কর্তব্য। সর্বোপরি বাংলার জনদরদী মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই আদর্শিত হয়ে কারো বিপদ দেখলে পাশে দাঁড়াতে তৃণমূল কংগ্রেস কর্মীরা পিছপা হয় না।

দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজি জানান, জনপ্রতিনিধির কাজ হওয়া উচিত মানুষের সুখে দুখে পাশে দাঁড়ানো,সেই কাজেই আমরা আজকে করলাম। বলাবাহুল্য বিগত দিনে একাধিকবার দেখা গেছে রাস্তায় দুর্ঘটনাগ্রস্থ মানুষকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তির বন্দোবস্ত করতে দেখা গেছে দুই জনপ্রতিনিধিকে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ