জেলা 

শ্যামাপূজা উপলক্ষে ভগবানগোলা বিধানসভার দুই নম্বর ব্লকের রানীতলা থানার উদ্যোগে শান্তি সভা,সরকারী নির্দেশনাবলীকে মান্য করার আবেদন,জুয়া খেলা পুরোপুরি নিষিদ্ধ

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি: আজ ২০শে অক্টোবর বৃহস্পতিবার, মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা বিধানসভার দুই নম্বর ব্লকের বিডিও অফিসে রানীতলা থানার উদ্যোগে শান্তি সভা হয়।
শ্যামাপূজোয় জুয়া খেলা এক্কেবারে চলবে না বলে কড়া নির্দেশ দিলেন ভগবানগোলা বিধানসভার রানীতলা থানার আই সি শ্রী সৌমজিৎ মল্লিক। তিনি বলেন আইনতঃ জুয়া খেলা নিষিদ্ধ। জুয়া খেলে অনেক পরিবার সর্বসান্ত হয়ে যায়।তাই জুয়া খেলতে দেখলেই তাদের গ্রেফতার করে আইনতঃ ব্যবস্হা নেওয়া হবে।
ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী বলেন, ভগবানগোলা বিধানসভার মানুষ বিশেষ করে রানীতলা থানার মানুষ খুব শান্তপ্রিয় তাই শ্যামাপুজা খুব শান্তিতে কাটবে। তিনি আরও বলেন, মুর্শিদাবাদ জেলার এস পি শ্রী কে শবরী রাজকুমার থেকে শুরু করে আই সি শ্রী সৌমজিৎ মল্লিক সহ পুলিশ প্রশাসন অত্যন্ত সক্রিয়, ভালো কাজ করছেন।

জেলাশাসক শ্রী রাজর্ষি মিএ থেকে শুরু করে ভগবানগোলা দুই নম্বর ব্লকের বিডিও মহ:ওয়ারশীদ খান সহ সকল প্রশাসন ভালো কাজ করছেন।
বিধায়ক ইদ্রিস আলী বলেন, মুর্শিদাবাদ জেলার মাটি, ভগবানগোলার মাটি সম্প্রীতির মাটি,আমরা যেমন শান্তিপূর্ণভাবে, দূর্গাপূজা এবং নবী দিবস পালন করেছি তেমনি শ্যামাপূজা অর্থাৎ কালীপূজাতেও শান্তি শৃঙ্খলা বজায় রাখবো এবং শান্তিপূর্ণভাবে পালন করবো।
বিডিও মহ:ওয়ারশীদ খান বলেন, দূর্গাপূজায় আমি পুরো জেলা ঘুরেছি এই কারণে আমার এলাকা শান্তির এলাকা, আমি নিশ্চিত, এখানকার সকলকে ভরসা করা যায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার উপর। আপনাদের কাছে আমার আবেদন দুর্গাপূজা ও নবী দিবস এর মতো কালীপূজার পরিবেশটা ফিরিয়ে আনবেন।
সি আই শ্রী রজত দাস বলেন, আপনারা আইন শৃঙ্খলা বজায় রাখবেন, পশ্চিমবঙ্গ সরকারের যে সব গাইড লাইন আছে সেটাকে লক্ষ্য রেখে শ্যামাপুজা পালন করুন। আইনশৃঙ্খলা ভঙ্গ করলে আমরা অর্থাৎ প্রশাসনিক কর্তাগন আইনী ব্যবস্থা নিতে বাধ্য হবো।

Advertisement


অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ পরিবহন দপ্তরের ডাইরেক্টর চাঁদ মহম্মদ, জেলা পরিষদের সভানেত্রী বুল ওয়ারা বেগম, বিশিষ্ট সমাজসেবক আবদুর রৌফ, বিশিষ্ট সমাজসেবক আবু বক্কর মাষ্টার, গোলাম সাদিয়ার ওরফে দুলাল মাষ্টার, প্রধান আলাউদ্দিন, সামসুল আলম, অঞ্চল সভাপতি কামরুল হাসান মিল্টন প্রমুখ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ