২০১৪ প্রাইমারি টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের বিক্ষোভে উত্তাল করুণাময়ী, কলেজ সার্ভিস কমিশনের মেধা তালিকা ভুক্ত চাকরি প্রার্থীরাও ধর্নায়,চাপে মমতা সরকার
বাংলার জনরব ডেস্ক : আজ সোমবার সপ্তাহের প্রথম দিনেই ২০১৪ প্রাইমারি টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠল করুণাময়ী। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে বিক্ষোভকারীদের। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা এলাকায়। এদিকে নিয়োগের দাবিতে এবার ধর্নায় বসলো কলেজ সার্ভিস কমিশনের মেধা তালিকাভুক্ত চাকরি প্রার্থীরা।
গত ১৫ অক্টোবর মেয়ো রোডে গান্ধী মূর্তির নীচে হাজির ২০১৮-র কলেজ সার্ভিস কমিশনের মেধা তালিকাভুক্ত চাকরিপ্রার্থীরা। এদিন SSC ধর্নামঞ্চের পাশেই জড়ো হন তাঁরা। পুলিশ এসে কলেজ সার্ভিস কমিশনের চাকরিপ্রার্থীদের সরিয়ে দেয়। অন্যদিকে, ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির সামনে আন্দোলনে অনড় ২০১৪-র প্রাথমিক টেট চাকরিপ্রার্থীরা। আজ ৬২ দিনে পড়ল তাঁদের ধর্না অবস্থান।

প্রাথমিকে ৩ হাজার ৯২৯ শূন্যপদে দ্রুত নিয়োগের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই শূন্যপদে চাকরির দাবিতে হাইকোর্টে মামলা করলেন ১ হাজার ৪০০ জন চাকরিপ্রার্থী। শুনানি হতে পারে আগামী মঙ্গলবার।
উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলার মধ্যেই বেসরকারি প্রশিক্ষণ কেন্দ্রগুলিকে বৈঠকে ডাকল প্রাথমিক শিক্ষা পর্ষদ। আগামীকাল রাজ্যের ৬৫৬টি বেসরকারি প্রাথমিক প্রশিক্ষণ কেন্দ্রকে বৈঠকে ডাকা হয়েছে। ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতি মামলায় এক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের কর্ণধারকে তলব করেছে ইডি। এবার বেসরকারি প্রশিক্ষণ কেন্দ্রগুলিকে নিয়মে বাঁধতে বৈঠকে ডাকল প্রাথমিক শিক্ষা পর্ষদ।

