কলকাতা 

শান্তি সম্প্রীতি অক্ষুণ্ন রাখতে মহাপুরুষদের অবদান অনস্বীকার্য : একেএম ফারহাদ

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদন, নিউটাউন : প্রাচীনকাল থেকেই গুণীজনদের আগমনে উদ্ভাসিত হয়ে উঠেছিল ভারতের ভূমি। মুসলিম ধর্মাবলম্বীরা ঐতিহ্যগতভাবেই ইসলাম ধর্ম কে পাথেয় করে বিভিন্ন রকমের সামাজিক কর্মসূচি পালন করে আসছে।

ভারতের দ্বিতীয় বৃহত্তম মুসলিম তীর্থক্ষেত্র ফুরফুরা শরীফের মতাদর্শে পরিচালিত নিউটাউন মাঝেরআইট পীরডাঙ্গা দরবার শরীফে বৃহস্পতিবার মহতি দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।

Advertisement

উল্লেখ্য আল্লামা হযরত শাহ সুফী আলহাজ্ব পীর মাওলানা মাহমুদ বাখত বাখতেয়ারি হুজুরের ওফাৎ দিবস উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় কয়েক হাজার মানুষের উপস্থিতিতে দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।বিশ্ব শান্তি সম্প্রীতি সৌভাতৃত্বের বন্ধন অটুট রাখার আহ্বান রেখে দোয়া করেন উক্ত দরবার শরীফের পীরজাদা আলহাজ্ব একেএম ফারহাদ।

তিনি বলেন স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে বাংলার আপামর জনসাধারণের জন্য বিভিন্ন সমাজ সেবামূলক কর্মসূচির সঙ্গে ধর্মের বাণী ছড়িয়ে দিয়েছেন মাহমুদ বাখত বাখতেয়ারি।

হাজার হাজার ভক্ত মুরিদানদের ভারাক্রান্ত হৃদয়ে দোয়ার মাহফিলে বক্তব্য রাখেন ফুরফুরা দরবার শরীফের পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী, পীরজাদা আজগার বাখতেয়ারি, পীরজাদা আক্তার বাখতেয়ারি, পীরজাদা হান্নান বাখতেয়ারি, আনসার, পীরজাদা আলহাজ্ব সাজ্জাদ, পীরজাদা মাসুম বাখতেয়ারি, মাদ্রাসার মুখ্য সম্প্রসারক মাওলানা মোহিত, মাওঃ ইমান আলী, পীরজাদা আলহাজ্ব রাকিবুল আজিজ বাখতেয়ারি সহ অন্যান্যরা।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ