পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন জেলা পরিষদের সদস্য আলহাজ্ব মতিউর রহমান
বিশেষ প্রতিবেদন, বারাসাত : বুধবার সন্ধ্যায় পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য হাজী মতিয়ার রহমান সাঁপুই। উল্লেখ্য বাইক নিয়ে খড়িবাড়ি বাজার থেকে মাটিয়াগাছা গ্ৰামের বাড়িতে আসার পথে পিছন দিক থেকে ছুটে আসা গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়।
তৎপরতার সঙ্গে বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন ডাক্তার বাবুরা। দলীয় নেতার দুর্ঘটনার খবর পেয়ে ছুটে যান জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ। পাশাপাশি মৃতদেহকে ময়নাতদন্ত থেকে শুরু করে সবরকমের ব্যবস্থায় সর্বক্ষণ ছিলেন ফারহাদ।
মরহুমের আত্মার মাগফিরাত কামনা করতে তাঁর বাড়িতে ফারহাদ সহ স্থানীয় বিধায়ক হাজী নূরুল ইসলাম,ব্লক সভাপতি শম্ভু ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি সহ অন্যান্যরা।

