দেগঙ্গা ও শাসন থানার উদ্যোগে সরকারি অনুদান প্রদান ও প্রশাসনিক বৈঠক
বিশেষ প্রতিবেদন,দেগঙ্গা ও হাড়োয়া : আসন্ন শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো ষাট হাজার টাকা অনুদান প্রদান করা হচ্ছে প্রত্যেক পূজা কমিটিগুলোকে।বৃহস্পতিবার উঃ চব্বিশ পরগনা জেলার হাওড়া বিধানসভা এলাকার শাসন থানার আইসি মনিরুল ইসলাম সরকার এর আহ্বানে পূজা কমিটিগুলোর কর্মকর্তাদের উপস্থিতিতে গুরুত্বপূর্ণ আলোচনায় উপস্থিত ছিলেন এসডিপিও সৌমজিৎ বড়ুয়া, জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ সহ অন্যান্যরা।

উল্লেখ্য উক্ত দিনে দেগঙ্গা প্রশাসনের উদ্যোগে ব্লকের ১২১ টি স্বীকৃত পূজা কমিটির নেতৃবৃন্দের হাতে সরকারি নির্দেশিকা মতো ষাট হাজার টাকার চেক প্রদান সম্পন্ন হয়। উপস্থিত প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিরা রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কে ধন্যবাদ জানানোর পাশাপাশি বাংলার শান্তি সম্প্রীতি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে অনুরোধ করেন।

একইসঙ্গে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করার সাথে সাথে সবাই কে সঙ্গবদ্ধভাবে সুস্থ সমাজ ব্যবস্থা গড়ে তোলার আর্জি করা হয়।চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসডিপিও সৌমজিৎ বড়ুয়া, জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ, পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজি, আইসি শ্যাম প্রসাদ সাহা, সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রী সুব্রত মল্লিক, বিশিষ্ট সমাজকর্মী অরুপ বিশ্বাস, জেলা পরিষদের সদস্য ঊষা দাস, পঞ্চায়েত সমিতির সহসভাপতি তুষার কান্তি দাস,পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আনিসুর রহমান, অসিত মন্ডল, আব্দুল অদুদ প্রমুখ।

