কলকাতা 

পিএফ আই অফিসে ইডি-এন আই এ হানা

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার: পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়ার (পি এফ আই) কলকাতার রাজ্য অফিসে ইডি-এন আইএ যৌথভাবে হানা দিল।বৃহস্পতিবার ভোর তিনটে থেকে বেলা একটা পর্যন্ত ৯ ঘন্টা তল্লাশি চালায় এই দুই গোয়েন্দা সংস্হা।তারপর কিছু কাগজপত্র নিয়ে বেরিয়ে আসেন ইডি-এন আই-এর আধিকারিকরা।সাংবাদিকদের মুখোমুখি হননি আধিকারিকরা।এই ঘটনায় ইডি-এন আইএ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

কলকাতার কড়েয়া থানার অন্তর্গত পার্কসার্কাস চার নম্বর ব্রিজের কাছে ৫৯/সি তিলজলা রোডে অবস্হিত পিএফ আই-এর রাজ্য অফিস। এদিকে ইডি-সিবিআই-এর তল্লাশি শেষ হওয়ার পর এই ঘটনার প্রতিবাদে পি এফ আই একটা প্রতিবাদ মিছিল করে এবং রাজ্য অফিসের সামনে কিছুক্ষণ অবস্হান- বিক্ষোভ দেখায়। পরে পি এফ আই-এর কলকাতা জেলা সভাপতি নজরুল সেখ বলেন, এটা একটা হয়রানি ও নির্যাতন।ইডি-সিবিআই-এন আইকে আর এস এস পরিচালিত বিজেপি সরকার রাজনৈতিকভাবে ব্যবহার করছে।এর আগেও ২০২০ সালে এই অফিসে ইডি হানা দিয়েও কিছুই পায়নি।আমরা অতীতে আইনি লড়াই লড়েছি এবং জিতেছি।আগামীতেও জিতব।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ