কলকাতা 

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার এসএসসির প্রাক্তন চেয়ারম্যান তথা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : শিক্ষক নিয়োগ দুর্নীতি (SSC Scam) মামলায় গ্রেফতার হলেন এসএসসির প্রাক্তন চেয়ারম্যান তথা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য। নিয়োগ দুর্নীতি মামলায় শান্তিপ্রসাদ সিনহা, অশোক সাহা, কল্যাণময় বন্দ্যোপাধ্যায়ের পর সিবিআই হেফাজতে আরও এক। দফায় দফায় জিজ্ঞাসাবাদ এবং বাড়িতে তল্লাশির পর এবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হেফাজতে নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ফলে এই দুর্নীতি মামলায় গ্রেফতারির সংখ্যা দাঁড়াল ৬।

সূত্রের খবর, সেই জেরায় একাধিক গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। সেই সূত্র ধরেই এবার এসএসসির প্রাক্তন চেয়ারম্যানকে গ্রেপ্তার করল সিবিআই। সূত্রের খবর, তাঁর বয়ানে একাধিক অসঙ্গতি মিলেছে। এরপরই তাঁকে গ্রেপ্তার করল সিবিআই।

 

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ