” সৃষ্টি সুখের উল্লাসে” এর সাড়ম্বরে পালন করলো নজরুল জয়ন্তী
এম. এ মনু : উলুবেড়িয়ায় আজ ১১ জৈষ্ঠ্য চির বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম দিবস ” সৃষ্টি সুখের উল্লাসে” সাড়ম্বরে পালন করলো উলুবেড়িয়া, বারাগোহাল, মেরিট কেয়ার মিশন। এই অনুষ্ঠান ঘিরে ছাত্র ছাত্রীদের মধ্যে উৎসাহ ছিল নজর কাড়া।নৃত্য সংগীত, কবিতা আবৃত্তি, সহ উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের নজরুল সম্পর্কে আলোচনা।
শিক্ষক রাজু মাজী বলেন, বর্তমান সময় সমাজ ও রাজনৈতিক পরিস্থিতিতে নজরুল ইসলামের কবিতা গান কতটা প্রাসঙ্গিক হয়ে উঠেছে উপলব্ধি করছি। এই বিষয়ে আলোচনা করে মিশনের সম্পাদক এম এম আব্দুর রহমান, সভাপতি মোবাইদুল মোল্লা, শিক্ষক শরিফুল ইসলাম, শিক্ষিকা জোৎস্না. প্রমুখ, আব্দুর রাকিরবের সুললিত কন্ঠে নজরুল সংগীত শ্রোতাদের মুগ্ধ করে।
Advertisement


