জেলা 

শিয়াখালা সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোমের নতুন ভবনের দ্বারোদ্ঘাটন করলেন পীরজাদা ত্বহা সিদ্দিকী

শেয়ার করুন

সেখ আবদুল আজিম হুগলি : গতকাল ১ এপ্রিল সঞ্জীবনী হেলথকেয়ার নার্সিংহোমের ১০ বছর পূর্তি উপলক্ষে  নতুন ভবনের দ্বার উদঘাটন হল হুগলির শিয়াখালায়। কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনাথ ফাউন্ডেশনের কর্ণধার পীরজাদা তহা সিদ্দিকী নতুন ভবনের দ্বার উদঘাটন করেন। উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি  জনাব আলহাজ্ব মেহেবুব রহমান। এছাড়া জমিয়াতে ওলামায় বাংলা ফুরফুরা শরীফ ও মুখপাত্র যুগ্ম সম্পাদক মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতি পশ্চিমবঙ্গ সৈয়দ সাজ্জাদ হোসেন ,  হুগলি জেলা পরিষদের স্বাস্থ্য ও পরিবেশ কর্মদক্ষ শান্তনু চ্যাটারজি পরিষদের খাদ্য ও খাদ্য সরবরাহ কর্মাধ্যক্ষ শেখ আব্দুল জব্বার ডানকুনি পৌরসভার চেয়ারপারসন হাসিনা শবনম।

সঞ্জীবনী হেলথকেয়ার নার্সিংহোমের নতুন ভবন উদ্বোধনের পর বিশিষ্টজনেরা একের পর এক ওয়ার্ড ঘুরে দেখেন ওয়ার্ডগুলো দেখে গুণীজনেরা ভীষণ আপ্লুত হন। তাঁরা মনে করেন গ্রাম বাংলার মানুষ এই নার্সিংহোমে আধুনিক পরিষেবা পাবেন পীরজাদা ত্বহা সিদ্দিকী বলেন, ব্যাঙের ছাতার মতো নার্সিংহোম গজিয়ে উঠছে সর্বত্র, কিন্তু পরিষেবা কতটুক দিতে পারছে সেটা চিন্তার বিষয়।তিনি  নার্সিংহোমের কর্ণধার শেখ মোরতোজা ও কাজী হেদায়েতুল্লাহ সাহেবের কাছে অনুরোধ করেন সঠিক পরিষেবা ও ভালো ভালো ডক্টর নার্স আয়া ছাড়াও সমস্ত স্বাস্থ্যকর্মীদের উপযুক্ত যাচাই করে রাখার জন্য অনুরোধ করেন। সাধারণ মানুষ যাতে সঠিকভাবে চিকিৎসা পরিষেবা পান তিনি আবারো একবার অনুরোধ করেন সঞ্জীবনী হেলথকেয়ার নার্সিংহোমের কর্ণধার শেখ মোরতোজা ও কাজী হেদায়েতুল্লাহ সাহেবের কাছে।

Advertisement

প্রসঙ্গত এই দিন বিশিষ্টজনদের সম্বর্ধনা দেওয়া হয় ব্যাচ উত্তরীয় ফুলের তোড়া এছাড়া মানপত্র দিয়ে সম্মান দেওয়া হয় ।শুধু গুণীজনদের নয় সঞ্জীবনী হেলথকেয়ার নার্সিংহোমের ডক্টরস নার্স আয়া সহ সমস্ত নার্সিং স্টাফদের সম্মান জানানো হয়। সঞ্জীবনী হেলথকেয়ার নার্সিংহোমের ডক্টর মন্টু ঘোষ সংক্ষিপ্ত বক্তব্যে বলেন দু’বছর করোনা কালে যেভাবে এই নার্সিংহোম বিভিন্ন পরিষেবা পরিষেবা দিয়েছেন তা স্মরণীয় হয়ে থাকবে দুটি বছর রোগীদের পরিষেবা দেওয়া হয়েছে হুগলি জেলা পরিষদের সভাধিপতি আলহাজ্ব মেহবুব রহমান , জেলা পরিষদের কর্মদক্ষ শান্তনু ব্যানার্জি, কর্মদক্ষ শেখ জব্বার, ডানকুনি পৌরসভা চেয়ারপারসন হাসিনা শবনম তাদের সংক্ষিপ্ত বক্তব্য আশা ব্যক্ত করেন, গ্রামের সাধারণ মানুষ যাতে সু-চিকিৎসা পান এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ড এর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সুযোগ সকলকে দিয়েছেন তার যেন অপব্যবহার না হয়। সঞ্জীবনী হেলথকেয়ার নার্সিংহোমের কর্ণধার শেখ মোরতোজা ও কাজী হেদায়েতুল্লাহ জানালেন যেভাবে তারা এই নার্সিংহোমে পরিষেবা দিয়ে যাচ্ছেন কিছু অসুবিধার মধ্যে ও আধুনিক চিকিৎসা পরিষেবা দিতে বদ্ধপরিকর ।নতুন ভবনের প্রসঙ্গে তারা জানালেন শিয়াখালা শ্রীপতি পুরে তে এই প্রথম আই সি ইউ এইচ ডি ইউ সি সি ইউ ব্যবস্থা রয়েছে। এই নবনির্মিত কমপ্লেক্সে এখন সবার খবর সিইও শেক আব্দুল আজিম মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় ও দুরুদ পাঠ করে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে সঠিক সংবাদ প্রচার করার জন্য অনুরোধ করেন । আগামীতে এই নার্সিংহোম সুষ্ঠু পরিষেবার প্রদান করবে আশা ব্যক্ত করেন।তিনি নার্সিংহোমের কর্ণধারদের অনুরোধ করেন এলাকার সাধারণ মানুষ যেন সঠিক মূল্যে ভালো চিকিৎসা পান দুস্থ গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর অনুরোধ করেন।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট শিক্ষক সৈয়দ এহতেশাম মামুন।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ