জেলা 

গানে কবিতায় গল্পে বাংলার সংস্কৃতি জগতের বিশিষ্টজনের উপস্থিতিতে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান সমিতির উত্তর ২৪ পরগনা জেলার প্রথম জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো বারাসাতে

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : গত ৬ মার্চ রবিবার বারাসাত, ইকরা অ্যাকাডেমি ফাউন্ডেশনের তৃতীয় তলে অবস্থিত মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান সমিতির প্রথম জেলা সম্মেলন। এই সাহিত্য সম্মেলনে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সি আবুল কাশেম, সুকৃতি রঞ্জন, বিশ্বাস, এমদাদুল হক নূরের মত স্বনামধন্য ব্যক্তিগণ। এছাড়াও উপস্থিত ছিলেন ডঃ সাইফুল্লা, আজিজার রহমান, এম. রুহুল আমিন, সমুদ্র বিশ্বাস, সেলিম দুরানী বিশ্বাস, মলয় দাস,লোকমান হাকিম, রক্তিম ইসলাম, শেখ কামালুদ্দিন, সাদেকুল করিমের মত সাহিত্য ও সংস্কৃতি জগতের উজ্জ্বল ব্যক্তিত্বগণ। ঊনোসত্তরের বেশি কবি-লেখকগণের সমাবেশ ঘটে এই সম্মেলনে।

 

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শাবানা রহমান, হাসিম আব্দুল বরকতি এবং মাকফুর রহমান। সকাল এগারোটায় দোলা মিত্রের গাওয়া রবীন্দ্র সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানটির শুভ সূচনা ঘটে।শাবানা রহমান এবং মৌসুমী হোসেনের গাওয়া গান শ্রোতাদের মন মাতিয়ে দেয়।জেলা কর্তৃপক্ষের তরফ থেকে যে সকল ব্যক্তি কৃতি সম্মান পান তারা হলেন – সাহিত্য সেবী হিসাবে ডঃ সাইফুল্লা, আবৃত্তিকার হিসাবে সাদেকুল করিম ও সোহানা খাতুন, মহিলা গদ্যকার হিসাবে নাফিসা খান, পুরুষ গদ্যকার হিসাবে ডঃ মুস্তিফা আব্দুল কাইয়ুম, সাইদুর রহমান, শামসুল আলম, মহিলা কবি হিসাবে ফিরোজা খাতুন, আজরা বানু, জাসমিন সুলতানা, পুরুষ কবি হিসাবে আসাদ আলি, শেখ নূর মেহেদি, এম. আমির আলি, নজর-উল- ইসলাম, আলি ফজর আল জামান, মুসাফির জনাব। এছাড়াও গত ২০২১ সালে সোনারপুর সম্মেলনে এই জেলার যে সকল কবি সম্মাননা নিতে যেতে পারেননি তাদেরও সম্মানিত করা হয়।

অনুষ্ঠান চলাকালিন সংগঠনের প্রাক্তন সভাপতি আসরার আহমেদের স্মরণ সংখ্যাটি প্রকাশিত হয়। সেই সঙ্গে মুসাফির জনাবের প্রথম কাব্যগ্রন্থ ‘ আসমা’ এবং সর্বানী বেগমের ‘ প্রাথমিক ইসলাম পরিচয়’ প্রকাশিত হয়। আগত অতিথিদের জন্য ছিল চা-বিস্কুট সহ মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা। বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত অনুষ্ঠানটি চলে এবং শেষে জেলা আহ্বায়ক সর্বানী বেগমের বিদায় ভাষণের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

সমগ্র অনুষ্ঠানটির পরিচালনায় উঃ ২৪ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে সক্রিয় অংশগ্রহণ করেন, সর্বানী বেগম, আজিজার রহমান, মাসুদুর রহমান, আজাহারুল ইসলাম, মিনহাজুল আমিন, সরবত আলি, হাসিম আব্দুল বরকতি, মণিরুল ইসলাম সহ আরও অনেকে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ