মগরাহাটে এন আর একাডেমিতে মাধ্যমিক পড়ুয়াদের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে আকর্ষণীয় কর্মশালা
নায়ীমুল হকের প্রতিবেদন : আসন্ন মাধ্যমিক পরীক্ষা। দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট এলাকায় বিভিন্ন প্রান্তের মাধ্যমিক স্তরের ছাত্র-ছাত্রীদের নিয়ে আজ রবিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ এক কর্মশালার আয়োজন করেছিল এন আর ন্যাশনাল একাডেমি। আগামী সাত মার্চ মাধ্যমিক পরীক্ষা শুরু, তাই শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন হবে এবং ছাত্র-ছাত্রীদের নানান প্রশ্ন নিয়ে মাধ্যমিকের সাতটি বিষয়ের উপর আলোচনায় ছিল এদিনের মুখ্য বিষয়। অনেকগুলি স্কুলের শিক্ষার্থীরা এই ক্লাসে অংশগ্রহণ করে। দুপুরে অত্যন্ত যত্নের সঙ্গে তাদের আহারাদির ব্যবস্থাও করে এন আর ন্যাশনাল একাডেমি।

ছাত্র-ছাত্রীদের টানে দূরদূরান্ত থেকে উপস্থিত হয়েছিলেন অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকারাও। তাঁরা হলেন- প্রশান্তকুমার বসু, দীপ্তি দাস, শুভজিৎ গুপ্ত, প্রবীর কুমার পাইক, দেবজিৎ মান্না, সরিফুল ইসলাম, সুজশকান্তি ঘোষ, ভোলানাথ মণ্ডল, সাবির শেখ, নূরুল হাসান, রাকিবুল খান, বাসুদেব চন্দ্র চন্দ,আব্দুল হালিম সেখ প্রমূখ।


এন আর ন্যাশনাল একাডেমির সম্পাদক রহমতুল্লাহ শেখ বলেন, আগামী দিনে এই অঞ্চলের শিক্ষার্থীদের মান উন্নয়নের জন্য আমারা আরও শিক্ষামূলক অনুষ্ঠান করবো। এদিন উপস্থিত সকল শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশে এই কাজে হাত বাড়িয়ে দেওয়ার জন্য শ্রদ্ধা জানান এবং স্নেহ ভরা বুকে ছাত্র-ছাত্রীদের জন্য আগামীদিন সুন্দর হোক, এই শুভেচ্ছা জ্ঞাপন করেন এন আর ন্যাশনাল একাডেমী সম্পাদক রহমাতুল্লাহ শেখ।

