দেশ 

Sudip Roy Barman ; বিজেপি ছাড়লেন ত্রিপুরার জনপ্রিয় রাজনৈতিক নেতা সুদীপ রায় বর্মন, কোথায় যোগ দেবেন কংগ্রেসে, না তৃণমূলে? জানতে হলে ক্লিক করুন

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : অবশেষে  বিজেপি ত্যাগ করলেন ত্রিপুরার জনপ্রিয় রাজনৈতিক নেতা সুদীপ রায় বর্মণ। আজ সোমবার বিধানসভার সদস্যপদ ত্যাগ করেন সুদীপ এবং আশিস কুমার। তার পর দু’জনেই বিজেপি-র প্রাথমিক সদস্য পদ ছেড়েছেন বলে সংবাদ সংস্থা সূত্রে খবর। বিজেপি-র মধ্যে বিপ্লব দেবের বিরোধী শিবিরের ‘প্রধান মুখ’ হিসাবে পরিচিত সুদীপ।

রাজনৈতিক মহলের একাংশের ধারণা, ঘাসফুলের দিকেই ঢলেছেন সুদীপ। প্রসঙ্গত, বেশ কয়েক মাস আগে কলকাতায় এসে তৃণমূল নেতৃত্বের সঙ্গে দেখা করেন সুদীপ। আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ঘিরে ত্রিপুরায় উত্তেজনার প্রেক্ষিতে বিপ্লব সরকারের সমালোচনা করতেও শোনা যায় তাঁকে। পুরসভা নির্বাচনের আগে পুলিশকে চিঠি দিয়ে উপযুক্ত পদক্ষেপ করতেও অনুরোধ করেছিলেন তিনি।

Advertisement

কয়েক দিন আগে প্রকাশ্যে তিনি জানান, ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি-র টিকিটে আর লড়বেন না। তবে কার টিকিটে তিনি লড়বেন, সে কথা খোলসা করেননি তিনি। রাজনৈতিক মহলের অনেকে বলছেন, কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করবেন সুদীপ। আবার এক পক্ষ জানাচ্ছেন, মুকুল রায়ের বরাবর ‘ভাল’ সম্পর্ক থাকা সুদীপ তৃণমূলেই যোগ দেবেন।

তবে শেষ পর্যন্ত জানা গেছে সুদীপ রায় বর্মন কংগ্রেসে যোগ দিতে পারেন। ইতিমধ্যেই নাকি দিল্লি নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন তিনি।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ