নিউ আজাদ স্পোর্টিং ক্লাবের পরিচালনায় দিবারাত্রি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো হুগলির নবাবপুরে
সেখ আবদুল আজিম : নিউ আজাদ স্পোর্টিং ক্লাবের পরিচালনায় দিবারাত্রি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো নবাবপুর হাই মাদ্রাসা সিংহ জোড় খেলার খেলার মাঠে।আটটি দল অংশগ্রহণ করে। পতাকা উত্তোলনের পর ফুটবল খেলা শুরু হয় ।পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের যথাসম্ভব করোনা বিধি মেনে খেলা হয়়। সিংহ জোড় দেওয়ানপাড়া সেভেন স্টার ক্লাব দুই এক গোলে, জয় লাভ করেে, চ্যাম্পিয়ন হয় এস বিডি স্পোর্টিং ক্লাব কে হারিয়ে ।

এই দিন শীতের আমেজে খেলা উপভোগ করতে সকাল থেকে উপস্থিত ছিলেন চন্ডীতলা ১ নম্বর ব্লকের সহ-সভাপতি মলয় খা কর্মদক্ষ সেখ মোশারফ হোসেন। এছাড়াও নবাবপুর ভগবতীপুর উপপ্রধান সদস্য এডভোকেট আবু আব্বাস, ডক্টর শেখ আফসার আলী প্রমুখ ।
নিউ আজাদ স্পোর্টিং ক্লাবের সম্পাদক সাকির আলি কয়াল জানালেন, আগামীতে আরো ভালোভাবে ফুটবল খেলা অনুষ্ঠিত হবে। এ ছাড়া তিনি ৭৩ তম প্রজাতন্ত্র দিবসে রাজ্য থেকে দেশবাসী।

এছাড়া উপস্থিত গুণীজন ও সকলকে প্রজাতন্ত্র দিবসের প্রীতি ও শুভেচ্ছা জানান ফাইনাল খেলা ফাইনাল খেলার আগে আতশবাজি প্রদর্শন করে দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করে।

