৪৬ তম ফুরফুরা ওয়াই, এম, এ, ফুটবল মাঠে এক দিবসীয় ফুটবল ফাইনাল প্রতিযোগিতা
সেখ আব্দুল আজিম, চন্ডীতলা, হুগলী : গত কাল ২রা জানুয়ারী ২০২২ রবিবার ,ফুরফুরা ওয়াই এম এ ফুটবল মাঠে ৮দলীয় ফুটবল ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চূড়ান্ত পর্যায় খেলার মাঠে দর্শকদের আকৃষ্ট করে।খেলা শেষ পর্যন্ত দর্শকরা মাঠে আনন্দ উপভোগ করেন।

প্রতিযোগিতা শুরু হয় বেলা ১১:৩০ মিঃ নাগাদ, এই খেলায় ৩-০ গোলে রাজা ফ্যাশন কালেকশন ব্লাক কামান্ড দলকে হারিয়ে জয়ী হয়। উপস্থিত ছিলেন পীরজাদা ত্বহা সিদ্দিকী, জমিয়তে উলামায়ে বাংলার সাধারণ সম্পাদক সৈয়দ সাজ্জাদ হোসেন,সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী, মন্ত্রী বেচারাম মান্না, হুগলী জেলার পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি, সান্তনু মহাশয় কর্মাধ্যক্ষ হুগলী জেলা পরিষদ, ফুরফুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান সামিম আহমেদ, হুগলী জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভানেত্রী রুনা খাতুন, চন্ডীতলা ১নং ব্লকের পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি মলয় খাঁ প্রমূখ।


ফুরফুরা ওয়াই এম এ ক্লাবের সম্পাদক আব্দুল মান্নান সাহেব জানালেন, এই দিন দুঃস্থদের হাতে শীতবস্ত্র তুলে দেন পীরজাদা ত্বহা সিদ্দিকী। তিনি ফুরফুরা ওয়াই এম এ ফুটবল মাঠে অতিথিবৃন্দ ও খেলাপ্রেমীদের ধন্যবাদ জানান।ফুরফুরা ওয়াই এম এ ক্লাব সহ-সম্পাদক কাজী হেদায়েতুল্লাহ ও সহ-সভাপতি সৈয়দ ইমাম উদ্দিন বলেন, ফুরফুরা ওয়াই এম এ মাঠে যে সুনাম রয়েছে আজও হাজার হাজার দর্শক তার প্রমাণ বহন করে।

