কলকাতা 

Covid – 19 : করোনায় আক্রান্ত হলেন কলকাতা পুলিশের ডিসি সাউথ সহ মালদহ জেলার ডিএম ও এডিএম

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : করোনাভাইরাস এর তৃতীয় ঢেউ রাজ্যে আছে পড়েছে বলে ওয়াকিবহাল মহল মনে করছে। ওয়াকিবহাল মহলের এই আশঙ্কায় সত্য হয়েছে বলে মনে হয়। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, কলকাতা পুরসভার একাধিক কর্মকর্তা আক্রান্ত হওয়ার পর এবার কোভিডে আক্রান্ত হলেন মালদহের জেলাশাসক রাজর্ষি মিত্র।

সূত্রের খবর, করোনা আক্রান্ত এক অতিরিক্ত জেলাশাসকও (ADM)। যার জেরে একেবারে শেষমুহূর্তে বাতিল হয়ে গেল মালদহের বইমেলা। সোমবার সকালে জেলাশাসক নিজে বইমেলা স্থগিতের ঘোষণা করেন।

Advertisement

সূত্রের খবর, গত কয়েকদিন ধরে সামান্য অসুস্থ বোধ করছিলেন মালদহের জেলাশাসক রাজর্ষি মিত্র। তিনি মালদহ মেডিক্যাল কলেজে করোনা পরীক্ষা করান। সোমবার রিপোর্ট আসে। তাতে দেখা যায়, তিনি করোনা পজিটিভ। জানা গিয়েছে, মালদহের অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) বৈভব চৌধুরীও করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন। এরপরই নিজের বাংলোয় আইসোলেশনে চলে যান তিনি। পাশাপাশি জেলাশাসক বইমেলা স্থগিত করে দেন।

সোমবার থেকেই মালদহ টাউনের বিএসএফ সংলগ্ন মাঠে জেলা বইমেলা শুরু হওয়ার কথা ছিল। উদ্বোধন করার কথা ছিল সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের। তিনি ইতিমধ্যে মালদহে চলেও গিয়েছেন। ১৩০ টি প্রকাশনা সংস্থা নিজেদের বইয়ের সম্ভার নিয়েও হাজির। কিন্তু করোনার থাবায় সবই বাতিল হওয়ায় কার্যত মাথায় হাত পড়েছে আয়োজক, অংশগ্রহণকারীদের।

এদিকে, পুলিশ মহলেও বাড়ছে কোভিড সংক্রমণ। এবার সংক্রমিত কলকাতা পুলিশের ডিসি, সাউথ (DC, South) আকাশ মেঘারিয়া। তিনি আইসোলেশনে রয়েছেন বলে খবর। এদিনই আবার সুইডেন (Sweeden)থেকে ফেরা ২ ব্যক্তির শরীরের করোনা ধরা পড়েছে।

এনআরএস হাসপাতালের নার্স ও চিকিৎসক-সহ ৭০ জনের বেশি আক্রান্ত। চিত্তরঞ্জন সেবা সদনের বেশ কয়েকজনের শরীরে থাবা বসিয়েছে করোনা ভাইরাস। ফলে সরকারি হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

 

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ