কলকাতা 

SSC: উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগে সংরক্ষিত ক্যাটাগরিতে আনট্রেন্ড চাকরিপ্রার্থীদের নিয়োগের দাবিতে ডেপুটেশন

নূর মোহাম্মদ খান, কলকাতাঃ দীর্ঘ আট বছর যাবত স্কুল সার্ভিস কমিশনের উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া বন্ধ, রাজ্যজুড়ে উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলিতে শিক্ষকের অভাব দেখা দিয়েছে তাই তপশিলি ফেডারেশন এর সহযোগিতায় মাননীয় মৃত্যুঞ্জয় মল্লিকের আহ্বানে “আপার প্রাইমারি আদিবাসী আনট্রেন্ড ঐক্য মঞ্চ” স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের কাছে ও বিকাশ ভবনে সংরক্ষিত ক্যাটাগরির শূন্য পদে আনট্রেন্ডদের নিয়োগের দাবিতে ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশনে উপস্থিত ছিলেন তপশিলি ফেডারেশনের সভাপতি মৃত্যুঞ্জয় মল্লিক মহাশয় এবং আদিবাসী আনট্রেন্ড ঐক্য মঞ্চের সভাপতি গার্গী মুদি ও মঞ্চের সদস্য দেবাশিস মুদি এবং পম্পা বিশ্বাস। ঐ চারজন স্বয়ং চেয়ারম্যান ও সেক্রেটারি সাহেবের…

আরও পড়ুন
কলকাতা 

SSC: প্যানেলে নাম না থাকা সত্ত্বেও শিক্ষকতা চাকরিতে নিয়োগ, নেপথ্যে কারা? খুঁজে বের করতে সিবিআইকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

বাংলার জনরব ডেস্ক : প্যানেলে নাম ছিল না অথচ শিক্ষকতা চাকরিতে যোগ দিয়েছেন এই অভিযোগ সামনে আসার পর অন্য আরেকটি এসএসসির মামলায় আবারো সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এক মাসের মধ্যে সিবিআইকে জানাতে হবে কিভাবে প্যানেলে নাম না থাকা সত্ত্বেও শিক্ষকতার চাকরি পেয়েছে। এর নেপথ্যে কারা রয়েছে তাও খুঁজে বের করতে সিবিআইকে দায়িত্ব দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই নিয়োগে দুর্নীতির ছাতা কত দূর বিস্তৃত তা খুঁজে বার করতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। জয়েন্ট ডিরেক্টর পদমর্যাদার আধিকারিককে মাথায় রেখে এই মামলার অনুসন্ধান করতে হবে বলেও নির্দেশ দিয়েছেন তিনি।…

আরও পড়ুন
কলকাতা 

Group C Recruitment: ‘অবিলম্বে ৩৫০ জনের বেতন বন্ধ হোক’, গ্রুপ সি মামলায় সিবিআই অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের

বাংলার জনরব ডেস্ক : স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ কৃত গ্রুপ সি র অনিয়মের সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। নির্দেশে জানিয়ে দেওয়া হয়েছে যে তদন্তে নজরদারি করবেন সিবিআই অধিকর্তা। এদিকে, ভুয়ো চাকরির অভিযোগে বাতিল করা হল ৩৫০ জনের চাকরি। অবিলম্বে ৩৫০ জনের বেতন বন্ধের নির্দেশও দেওয়া হয়েছে। নিয়োগে বেনিয়মের অভিযোগ রয়েছে, তাই এই সিদ্ধান্ত, এমনটাই সূত্রের খবর। এদিন, বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় বলেন, ‘বেতন ফেরত দিতে হবে, না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা। ব্যবস্থা নেবেন জেলা স্কুল পরিদর্শক’। এই মামলার পরবর্তী শুনানি ১৫ মার্চ ধার্য করা হয়েছে। এদিকে, এর আগে গ্রুপ…

আরও পড়ুন
কলকাতা 

SSC : নবম – দশমে শিক্ষক নিয়োগে অনিয়মের দায়ে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

বাংলার জনরব ডেস্ক : কয়েক মাস আগে স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার পক্ষে সওয়াল করেছিলেন বিচারপতি নিজেই। আজ কলকাতা হাইকোর্ট স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান শুভঙ্কর সরকার কে অপসারণের নির্দেশ দিল। নবম-দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের অনিয়মের অভিযোগ বেশ কয়েক বছর ধরে কলকাতা হাইকোর্টে মামলা চলছে। সেই মামলার জেরে আজ হাইকোর্ট বলেছে, স্কুল সার্ভিস কমিশনের বর্তমান চেয়ারম্যানের যোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। অতএব নবম দশম শ্রেণির শিক্ষক নিয়োগে অনিয়মের দায় স্বীকার করে নিয়ে চেয়ারম্যানকে সরিয়ে দেয়া হোক। কলকাতা হাইকোর্টের এই রায় কে এককথায় নজিরবিহীন বলা হচ্ছে। অনেক কিছু কলকাতা হাইকোর্ট বললেও…

আরও পড়ুন