কলকাতা 

রাজ্য সরকারের কর্মচারীদের জুলাই মাসে বেতন বাড়ছে ইঙ্গিত বাজেটে

বাংলার জনরব ডেস্ক : রাজ্য সরকারের বাজেট বরাদ্দ সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির জন্য মাত্র এক হাজার কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ করা হয়েছে বলে জানা গেছে। ওয়াকিবহাল মহল বলছে এই এক হাজার কোটি টাকা বরাদ্দের মধ্য দিয়ে এটা স্পষ্ট হয়েছে যে আগামী জুলাই মাসে সরকারি কর্মচারীদের বেতন বাড়বে এ নিয়ে কোন সন্দেহ নেই। কিন্তু মহার্ঘ ভাতা দেয়া হবে কিনা সে ব্যাপারে সরকারের বাজেটে কোন স্পষ্ট ইঙ্গিত নেই। শুক্রবার বিধানসভায় ২০২২-২৩ অর্থবর্ষের জন্য যে বাজেট পেশ করা হয়েছে, তাতে বেতন খাতে বরাদ্দ অর্থের পরিমাণেই সে বিষয়ে ইঙ্গিত মিলেছে বলেই খবর। বাজেট প্রস্তাবে…

আরও পড়ুন
কলকাতা 

School Opening: স্কুল খোলা নিয়ে বিতর্কে বিরক্ত হাইকোর্টের প্রধান বিচারপতি প্রশ্ন মামলাকারির আইনজীবীকে, ‘অভিভাবকদের থেকেও আপনার চিন্তা বেশি?’

স্কুল খোলা নিয়ে ‘অযথা’ বিতর্ক নয়— সরাসরি না বলেও বুঝিয়ে দিল কলকাতা হাই কোর্ট। পড়ুয়াদের টিকাকরণ নিয়ে প্রশ্ন তুলে অনলাইন ক্লাস জারি রাখার পক্ষে এবং সব পড়ুয়াকে স্কুলে না পাঠানোর অনুরোধ করে জনস্বার্থে মামলা করা হয়।সেই মামলার শুনানিতে আদালতের প্রশ্ন, ছাত্র-ছাত্রীদর নিয়ে মামলাকারীর চিন্তা কি তাদের অভিভাবকের থেকেও বেশি? আজ সোমবার হাই কোর্টে এই মামলার শুনানি ছিল। কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে ওঠে ওই মামলা। শুনানি চলাকালীন বেঞ্চ কার্যত মামলাকারীর আইনজীবীকে তুলোধনা করেছে। এমনকি প্রকাশ্যেই মামলাকারীর আইনজীবীকে প্রশ্ন করেছে, মামলাকারীর নিজের সন্তান…

আরও পড়ুন