দেশ 

বিচারপতিদের আয় ও সম্পত্তির হিসাব প্রকাশ করল সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টের বিচারপতিদের সম্পত্তির হিসাব প্রকাশ্যে আনতে শুরু করেছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টে বর্তমানে ৩৩ জন বিচারপতি রয়েছেন। ইতিমধ্যে প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং হবু প্রধান বিচারপতি বিআর গবই-সহ ২১ জন বিচারপতির সম্পত্তির হিসাব সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, বর্তমান প্রধান বিচারপতি খন্নার একটি মারুতি সুইফ্‌ট গাড়ি রয়েছে। স্থায়ী আমানত-সহ অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট মিলিয়ে তাঁর রয়েছে প্রায় ৫৫ লক্ষ ৭৫ হাজার টাকা। এ ছাড়া পিপিএফ অ্যাকাউন্টে প্রায় ১ কোটি ৬ লক্ষ ৮৬ হাজার এবং জিপিএফ অ্যাকাউন্টে প্রায় ১ কোটি ৭৭ লক্ষ ৮৯ হাজার…

আরও পড়ুন
দেশ 

মুঘল সম্রাটের বংশধর লাল কেল্লার মালিকানা আমাকে দিতে হবে সুপ্রিম কোর্টে মামলা এক মহিলার, শেষ পর্যন্ত শীর্ষ আদালত কী বলল?

বাংলার জনরব ডেস্ক : মুঘল সম্রাট বাহাদুর শাহ জ়াফরের বংশধরের গৃহ বধু দাবি করে দিল্লির লালকেল্লা মালিকানা তাকে দিতে হবে এই আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন সুলতানা বেগম নামে এক মহিলা। তিনি নিজেকে দ্বিতীয় বাহাদুর শাহ জ়াফরের প্রপৌত্রের বিধবা স্ত্রী বলে দাবি করেন। তাই ওই বংশাধিকার বলে লাল কেল্লাকে তাঁর সম্মত্তি বলে ঘোষণা করার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। যদিও ওই মামলা খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি পিভি সঞ্জয় কুমারের বেঞ্চে সোমবার মামলাটি ওঠে। আইনি খবর পরিবেশনকারী ওয়েবসাইট ‘বার…

আরও পড়ুন
দেশ 

সংশোধিত ওয়াকফ আইন বিষয়ে সুপ্রিম কোর্টে আজ কোনো শুনানি হল না, পরবর্তী প্রধান বিচারপতির এজলাসে শুনানি হবে ১৫ মে

বিশেষ প্রতিনিধি : সংশোধিত ওয়াকফ আইন বিষয়ে সুপ্রিম কোর্টে আজ কোনো শুনানি হল না। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এদিন শুনানির প্রথমেই বলেন, ‘‘দুটো বিষয়ে বলার রয়েছে। আমি কোনও রায় বা অন্তর্বর্তী নির্দেশ স্থগিত রাখতে চাই না। মামলাটি সঠিক দিনেই শোনা উচিত। মামলাটা আমার হাতে থাকবে না। আমরা মামলাটি বিচারপতি বিআর গবইয়ের বেঞ্চে পাঠাচ্ছি।’’ সোমবার ওয়াকফ মামলা শুনলেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্না। মামলাটি পাঠানো হল শীর্ষ আদালতের পরবর্তী প্রধান বিচারপতির বেঞ্চে। পরবর্তী শুনানি ১৫ মে। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হিসাবে বিচারপতি বিআর গবইকে বেছেছেন প্রধান বিচারপতি খন্না।…

আরও পড়ুন
কলকাতা দেশ 

২৬ হাজার চাকরি বাতিল সুপ্রিম নির্দেশের উপর রিভিউ পিটিশন করল রাজ্য ও এসএসসি, বৃহস্পতিবারই চূড়ান্ত সিদ্ধান্ত!

বাংলার জনরব ডেস্ক : শেষ পর্যন্ত স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার ২৬ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনা করার জন্য রিভিউ পিটিশন দাখিল করেছে। গতকাল ছিল রিভিউ পিটিশন দাখিলের শেষ দিন। কারণ গত ৩রা এপ্রিল সুপ্রিম কোর্ট এক রায়ের ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের নিয়োগকৃত সমস্ত প্যানেল বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়ার নির্দেশ দেয়। নিয়ম অনুযায়ী এই নির্দেশের এক মাসের মধ্যে সুপ্রিম কোর্টের যে বিচারপতি রায় দেন সেই বিচারপতির কাছেই রিভিউ পিটিশন দাখিল করতে হয়। সেই মতো গতকালই সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করেছে রাজ্য সরকার…

আরও পড়ুন
দেশ 

পাকিস্তানের হয়ে চরবৃত্তি করার জন্য পাঞ্জাবে গ্রেফতার ২

বাংলার জনরব ডেস্ক : রাজস্থানের পর পাঞ্জাবে, পাকিস্তানের হয়ে চড়বৃত্তি করার অভিযোগে গ্রেফতার হলেন দুই যুবক।পহেলগাঁও কাণ্ডের পর থেকেই রাজ্য জুড়ে অভিযান চালাচ্ছে পুলিশ। সেই অভিযানের সময় তাদের কাছে খবর আসে দুই ব্যক্তি পাকিস্তানে ভারতীয় সেনার তথ্য পাচার করছেন। সেই খবর পেয়েই অমৃতসর গ্রামীণ পুলিশ পাসক মসীহ এবং সুরজ মসীহ নামে দু’জনকে গ্রেফতার করে। পঞ্জাব পুলিশ তাদের এক্স হ্যান্ডলে দুই পাকিস্তানি চরের গ্রেফতারের কথা জানিয়েছে। পুলিশ সূত্রে খবর, সেনাছাউনি এবং বায়ুসেনাঘাঁটি এবং সেনাদের গতিবিধি সম্পর্কে সমস্ত তথ্য পাচার করতেন ধৃতেরা। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে হরপ্রীত সিংহ নামে এক…

আরও পড়ুন
দেশ 

ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানী শহর দিল্লি, বাড়ি ভেঙে মৃত্যু তিন শিশুসহ ৪, বিমান পরিষেবা ব্যাহত

বাংলার জনরব ডেস্ক : ভারী বৃষ্টি এবং ঝড়ে রাজধানী শহর দিল্লি এবং সংলগ্ন এলাকা বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রবল ঝড়ে দিল্লির দ্বারকায় একটি ঘর ভেঙে পড়ে। ঘরের ভিতর ছিলেন তিন শিশু এবং এক মহিলা। চার জনেরই মৃত্যু হয়েছে। অন্য দিকে, ভারী বৃষ্টিতে জল জমেছে দিল্লি বিমানবন্দরের নানা অংশে। ফলে শুক্রবার সকাল থেকেই বিমান পরিষেবা ব্যাহত হয়েছে সেখানে। দিল্লিগামী ৪০টি বিমানকে অন্যত্র ঘুরিয়ে দেওয়া হয়েছে। অন্তত ১০০টি বিমান দেরিতে চলছে। দিল্লি বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনালে একটি লোহার কাঠামো ভেঙে পড়েছে। আবহাওয়া দফতর আগেই দিল্লিতে ভারী বৃষ্টি এবং‌ ঝড়ের পূর্বাভাস দিয়ে লাল সতর্কতা…

আরও পড়ুন
আন্তর্জাতিক দেশ 

পাকিস্তানের আকাশ সীমা বন্ধ থাকার কারণে কোটি কোটি টাকার ক্ষতির আশঙ্কা এয়ার ইন্ডিয়ার

বিশেষ প্রতিনিধি : পলেহগাঁও হত্যাকাণ্ডের জেরে ভারত-পাক  দু’দেশই একে অপরের বিরুদ্ধে একগুচ্ছ কূটনৈতিক এবং বাণিজ্যিক পদক্ষেপ করেছে। যার অন্যতম হল, আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা। পাকিস্তান ভারতীয় বিমান সংস্থাগুলিকে তাদের আকাশ সীমা বন্ধ করে দেওয়ায় ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। একটি রিপোর্টে দাবি করা হয়েছে, আগামী এক বছর পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকলে ক্ষতির অঙ্ক ৬০ কোটি ডলার (প্রায় ৫০৫১ কোটি টাকা) ছুঁতে পারে বলে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের প্রাথমিক হিসাব। এর আগে সংবাদ সংস্থা পিটিআই ইঙ্গিত দিয়েছিল, পাক আকাশসীমা বন্ধ থাকার কারণে উত্তর ভারতের শহরগুলি থেকে ওড়া আন্তর্জাতিক বিমানের জন্য ভারতীয় বিমান সংস্থাগুলির সাপ্তাহিক…

আরও পড়ুন
দেশ 

পহেলগাঁও জঙ্গি হামলা নিয়ে বিচারবিভাগীয় তদন্তের আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট

বাংলার জনরব ডেস্ক : পহেলগাঁও জঙ্গি হামলার ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবিতে সুপ্রিম কোর্টে আর্জি জানানো হয়েছিল। এই সংক্রান্ত মামলার আবেদন অবশ্য আজ খারিজ করে দিল শীর্ষ আদালত। এই জনস্বার্থ মামলাটি গ্রহণ না করে সুপ্রিম কোর্ট বলেছে, ‘বাহিনীর মনোবল ভেঙে দেবেন না’। আজ সুপ্রিম বেঞ্চের পর্যবেক্ষণ ছিল, ‘দায়িত্বশীল হোন। দেশের প্রতি আপনার কিছু কর্তব্য আছে। এটা কি উপায়? দয়া করে এটা করবেন না। হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কবে থেকে এ ধরনের বিষয় (সন্ত্রাসবাদ) তদন্তে বিশেষজ্ঞ হয়েছেন? আমরা এই বিষয়টিকে গ্রহণ করব না। আপনি যেখানে যেতে চান দয়া করে সেখানে যান।’…

আরও পড়ুন
দেশ 

জাতিগননা করবে কেন্দ্র! রাহুলের দাবি মেনে নিলেন মোদি!

বাংলার জনরব ডেস্ক :  রাহুল গান্ধীর দাবি মেনে শেষ পর্যন্ত কেন্দ্র সরকার জাতি গণনা করতে চলেছে। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার রাজনৈতিক বিষয়ক কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। আসলে মনে করা হচ্ছে বিহারের বিধানসভা ভোটের দিকে তাকিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার।  তবে জাতিগণনা সংক্রান্ত তথ্য আলাদা করে প্রকাশ করা হবে না। আগামী জনগণনার সঙ্গেই এই সংক্রান্ত তথ্য সংযোজিত হবে। কেন্দ্রীয় মন্ত্রীর রাজনৈতিক কমিটির বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় রেল এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বুধবার মন্ত্রিসভার বৈঠক শেষে অশ্বিনী বলেন, “রাজনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি আজ সিদ্ধান্ত নিয়েছে আগামী জনগণনার…

আরও পড়ুন
কলকাতা দেশ 

আইসিএসই এবং আইএসসি পরীক্ষার ফল প্রকাশ, রাজ্যে ছেলেদের তুলনায় মেয়েরাই এগিয়ে!

কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজ়ামিনেশন (সিআইএসসিই) আয়োজিত দশম (আইসিএসই) এবং দ্বাদশ শ্রেণির (আইএসসি) পরীক্ষার ফল ঘোষণা করা হল। এ বছর দশমের ফলাফল পরীক্ষা শেষের ৩৪ দিন এবং দ্বাদশের ফল পরীক্ষা শেষের ২৫ দিনের মাথায় প্রকাশ করা হল। চলতি বছরের পরীক্ষার ফলাফলে নজর কেড়েছে পশ্চিমবঙ্গ। দু’টি পরীক্ষাতেই পাশের হারে রাজ্যের ছাত্রীরা ছাত্রদের টেক্কা দিয়েছে। এ রাজ্যের ছাত্রীদের আইসিএসই-তে পাশের হার ৯৯.০৪ শতাংশ এবং আইএসসি পরীক্ষায় পাশের হার ৯৯.৩৮ শতাংশ। ২০২৫-এর আইসিএসই পরীক্ষায় রাজ্যের পড়ুয়াদের পাশের হার ৯৮.৭৬ শতাংশ। মোট ৪৩ হাজার ২৪০ জন পড়ুয়া উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে ছাত্রের সংখ্যা…

আরও পড়ুন